আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে আবারো একসঙ্গে পর্দায় ফিরছেন ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান ও জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। মিউজিক্যাল-রোমান্টিক ছবি ‘রকস্টার’-এ তাদের এই জুটি নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।
Manual5 Ad Code
গত বছর ‘তাণ্ডব’ সিনেমায় শাকিব-সাবিলার রসায়ন দর্শকদের নজর কাড়ে। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার ঈদেই নতুন গল্প ও ভিন্ন আবহে হাজির হচ্ছেন তারা। দীর্ঘদিন আনুষ্ঠানিক ঘোষণা না থাকলেও সম্প্রতি প্রকাশিত একটি পোস্টারেই স্পষ্ট হয় তাদের একসঙ্গে কাজের বিষয়টি।
পোস্টারে দেখা যায়, প্রকৃতির সবুজ পরিবেশে রোমান্টিক মুহূর্তে ধরা দিয়েছেন এই জুটি। শাকিব খানের কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে আছেন সাবিলা, আর সেই আবেগঘন অনুভূতিতে ডুবে থাকতে দেখা যায় শাকিবকেও। পোস্টারের সঙ্গে যুক্ত গানের লিরিক- ‘জ্বলে আগুন, থামে সময়, চলি আমি তাই তো শুধু তোমারই সাথে’ ইঙ্গিত দিচ্ছে ছবিতে সংগীত ও প্রেমের মেলবন্ধনের।
Manual4 Ad Code
‘মনপুরা’ ও ‘হাওয়া’র মতো প্রশংসিত চলচ্চিত্র প্রযোজনা করা সান কমিউনিকেশনের ব্যানারে নির্মিত হচ্ছে ‘রকস্টার’। ছবিটি পরিচালনা করছেন আজমান রুশো। মালয়েশিয়ায় শুটিং শুরুর পর বর্তমানে দেশের বিভিন্ন স্থানে চলছে কাজ। ইতিমধ্যে অর্ধেকের বেশি শুটিং শেষ হয়েছে এবং মে মাসের প্রথম সপ্তাহে ক্যামেরা ক্লোজ হওয়ার কথা রয়েছে।