প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

নতুন বছরে শান্তির খোঁজে শ্রাবন্তী চ্যাটার্জি

editor
প্রকাশিত জানুয়ারি ৪, ২০২৫, ১১:১৩ পূর্বাহ্ণ
নতুন বছরে শান্তির খোঁজে শ্রাবন্তী চ্যাটার্জি

Manual4 Ad Code

 

বিনোদন ডেস্ক:

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। ‘মায়ার বাঁধন’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে রূপালী পর্দায় পা রাখেন। অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিলেও অভিনেত্রীর সাংসারিক জীবন নিয়ে নেটিজেনদের মাঝে বেশ আলোচনা-সমালোচনা হয়ে থাকে।

Manual8 Ad Code

 

Manual5 Ad Code

এদিকে সমালোচনা পেছনে রেখে নতুন বছরে শান্তির খোঁজ করছেন শ্রাবন্তী। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি শেয়ার করেছেন। যেখানে সোনালি আলোয় সুইমিং পুলের পানিতে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন।

 

Manual1 Ad Code

এ সময় নায়িকার কানে গোঁজা ছোট্ট ফুল, আর চোখে রোদচশমা। একাধিক ছবি শেয়ার করে অনুরাগীদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন শ্রাবন্তী। ক্যাপশনে লিখেছেন, ‘শান্তি, সমৃদ্ধি আর আনন্দের জন্য উন্মুখ।’

নেটিজেনদের সমালোচনাকে পাত্তা না দিয়ে নিজের শর্তে বাঁচাকেই প্রাধান্য দিয়েছেন অভিনেত্রী। তার সেই আত্মবিশ্বাসই যেন ছবিতে ফুটে ওঠে।

প্রসঙ্গত, শুভ্রজিৎ মিত্র পরিচালিত নতুন সিনেমা ‘দেবী চৌধুরানী‘ তে অভিনয় করেছেন শ্রাবন্তী চ্যাটার্জি। ভবানী পাঠকের চরিত্রে অভিনয় করছেন প্রসেনজিৎ চ্যাটার্জি। চলতি বছরের ১ মে বক্স অফিসে সিনেমাটি মুক্তি পাবে।

Manual5 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual2 Ad Code