প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেটে মায়ের লাশের পাশে কাঁদছিলো ২ শিশু : দরজা ভেঙে উদ্ধার

editor
প্রকাশিত আগস্ট ৩১, ২০২৫, ০৮:৪০ পূর্বাহ্ণ
সিলেটে মায়ের লাশের পাশে কাঁদছিলো ২ শিশু : দরজা ভেঙে উদ্ধার

Manual1 Ad Code

গোয়াইনঘাট সংবাদদাতা:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের ফুলতৈলছগাম গ্রাম থেকে হোসনেয়ারা বেগম (৩০) নামের এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি সৌদি আরব প্রবাসী ছয়দুর রহমানের স্ত্রী। নিহত হোসনেয়ারার চার বছরের মেয়ে প্রীতি ও তিন বছরের ছেলে লাবিব রয়েছে। আজ রোববার (৩১ আগস্ট) দুপুরে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা মরদেহ উদ্ধার করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে দুই শিশুর কান্নাকাটি শুনে বাড়ির লোকজন দরজা খুলতে চেষ্টা করেন। কিন্তু দরজা বন্ধ থাকায় তারা তা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় হোসনেয়ারার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেন।

Manual3 Ad Code

স্থানীয়রা জানান, হোসনেয়ারা ও তার পরিবারের মধ্যে কোনো কলহ ছিল না। স্বামী প্রবাসে থাকায় তিনি সন্তানদের নিয়েই আলাদা থাকতেন।

Manual8 Ad Code

সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) শাহাব উদ্দিন বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। নিহতের গলায় রশি পেঁচানো ছিল। ভিকটিমের মোবাইল উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

Manual3 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual6 Ad Code