প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

জাফলং সীমান্ত থেকে ১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

editor
প্রকাশিত ডিসেম্বর ২৫, ২০২৪, ১১:০০ পূর্বাহ্ণ
জাফলং সীমান্ত থেকে ১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

Manual5 Ad Code

 

Manual5 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি:

Manual6 Ad Code

 

Manual1 Ad Code

সিলেটের জাফলং সীমান্ত থেকে ১৩ বাংলাদেশি নাগরিককে ধরে নিয়ে গেছে বিএসএফ। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালানের অভিযোগ এনে ডাউকি থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। আটককৃত বাংলাদেশি নাগরিকদের বাড়ি সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাট এলাকায়। ধরে নেয়ার তিন দিন পর বুধবার বিএসএফ-৪ ব্যাটালিয়নের কমান্ড্যান্টের সঙ্গে বিজিবি-৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক আলোচনা করে আটকের বিষয়ে নিশ্চিত হয়েছেন।

বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মো. হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, বিএসএফ জানিয়েছে গত সোমবার ভোররাত রাত ৪টার দিকে বাংলাদেশের তামাবিল সীমান্তের ওপারে ভারতের ডাউকি এলাকা থেকে বাংলাদেশি ১৩ নাগরিককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ভারতে অনুপ্রবেশ ও চোরাচালানের অভিযোগ রয়েছে। পরে তাদেরকে ডাউকি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

এদিকে সূত্র জানিয়েছে, ভারতে আটক ১৩ বাংলাদেশি নাগরিকের মধ্যে ৯ জন সিলেটের জৈন্তাপুর ও ৪ জন গোয়াইনঘাটের বাসিন্দা। আটককৃতরা হলেন- জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর গ্রামের ফখরুল ইসলামের ছেলে সাজু আহমদ, একই গ্রামের মোস্তফা মিয়ার ছেলে সজীব, বিলাল হোসেনের ছেলে রুহুল, ও ইলালের ছেলে আরিফ, গুচ্ছগ্রামের জামালের ছেলে মোবারক, একই গ্রামের আবদুল্লাহ’র ছেলে রনি ও বশিরের ছেলে সোহাগ, দুলতিপুরের ইব্রাহিম আলীর ছেলে ফখরুল ইসলাম, শ্রীপুর গ্রামের জামরুলের ছেলে রুবেল, গোয়াইনঘাট উপজেলার বারহাল গ্রামের আইয়ূব আলীর ছেলে শামীম, একই গ্রামের সিদ্দিক আলীর ছেলে হাবিব আহমদ, শান্তিনগর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ইব্রাহিম ও তামাবিলের মতিনের ছেলে নয়ন।

Manual2 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual3 Ad Code