প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেটে ১ কোটি ২৮ লাখ টাকার চোরাই পণ্য আটক

editor
প্রকাশিত মে ২৯, ২০২৫, ১২:৫৯ অপরাহ্ণ
সিলেটে ১ কোটি ২৮ লাখ টাকার চোরাই পণ্য আটক

Manual4 Ad Code

জৈন্তাপুর সংবাদদাতা:
বর্ডার গার্ড বাংলাদেশের সিলেট ব্যাটালিয়ন (৪৮-বিজিবি)র অভিযানে ১ কোটি ২৮ লাখ ৯৭ হাজার ২শ’ ১৪টাকার ভারতীয় চোরাই পণ্য সামগ্রী আটক করা হয়েছে।

Manual3 Ad Code

বৃহস্পতিবার (২৯ মে) ৪৮ বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় কালাসাদেক, শ্রীপুর, বাংলাবাজার, লবিয়া এবং সোনালীচেলা বিওপি কর্তৃক চোরাচালানী অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় জিরা, বড়শি, সুপারি, বাজি, বিগ ফিশ মেডিসিন, পাতা কাঠি, চিনি, মাছ ধরার খাবার এবং বাংলাদেশ হতে পাচারকালে শিং মাছ, অবৈধ মালামাল পরিবহনে ব্যবহৃত ডিআই পিকআপসহ এবং পাথর উত্তোলনে ব্যবহৃত বাংলাদেশী বারকী নৌকা আটক করা হয়। আটককৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ২৮ লাখ ৯৭ হাজার ২শ’ ১৪টাকা।

৪৮-বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ নাজমুল হক বলেন, ‘উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Manual1 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual3 Ad Code