প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ

editor
প্রকাশিত ডিসেম্বর ২১, ২০২৫, ১১:০৯ পূর্বাহ্ণ
জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ

Manual2 Ad Code

জৈন্তাপুর প্রতিনিধি :
সিলেটের জৈন্তাপুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেছে টাস্কফোর্স। এসময় উপজেলার ৪নং বাংলাবাজার বালু-পাথর সাইট এবং শ্রীপুর পাথর কোয়ারি এলাকা থেকে ১৬ হাজার ৫শ’ ঘনফুট বালু জব্দ করা হয়েছে।
রবিবার (২১ ডিসেম্বর) সকাল ১১টার দিকে টাস্কফোর্সের বিশেষ এই অভিযান পরিচালিত হয়।

জানা যায়, সিলেটের জৈন্তাপুর উপজেলার ৪নং বাংলা বাজার থেকে ১৩ হাজার ৩শ’ ঘনফুট এবং শ্রীপুর পাথর কোয়ারি এলাকা থেকে ৩ হাজার ২০০ ঘনফুট বালুসহ মোট ১৬ হাজার ৫শ’ ঘনফুট বালু জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত বালু তাৎক্ষণিকভাবে নিলামের মাধ্যমে বিক্রি করা হয়।

Manual3 Ad Code

টাস্কফোর্সের অভিযান চলাকালে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব। এছাড়া অভিযানে সহযোগিতা করেন বর্ডার গার্ড বাংলাদেশ (৪৮-বিজিবি) দায়িত্বাধীন শ্রীপুর বিওপির বিজিবির দল ও জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি দল।

Manual4 Ad Code

এ বিষয়ে টাস্কফোর্সে নেতৃত্ব দেয়া সহকারী কমিশনার (ভুমি) মিজ পলি রানী দেব জানান, ‘অবৈধ বালু উত্তোলন ও পরিবহন প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

Manual4 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual5 Ad Code