প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার

editor
প্রকাশিত জানুয়ারি ১৯, ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ণ
বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার

Manual7 Ad Code

জৈন্তাপুর প্রতিনিধি :
সিলেটের জৈন্তাপুরে নিজ বসত ঘরে সিলিং ফ্যানের সাথে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন এক সন্তানের জনক কামরুল ইসলাম বকুল মিয়া। মানসিক হতাশগ্রস্তের কারনে এমন ঘটনা ঘটেছে বলে ধারনা করছে পুলিশ। বকুল জৈন্তাপুর উপজেলা জৈন্তাপুর ইউনিয়নের বাউরভাগ মল্লিফৌদ গ্রামের আজিজুল ইসলামের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, বকুল বাউরভাগ বাজারে ব্যবসা করেন এর পাশাপাশি তিনি এ বছর পিতার সাথে মাঠে তরমুজ চাষ করেন। ঘটনার আগে বকুল তরমুজ চাষের মাঠ হতে বিশ্রামের জন্য বাড়িতে ফিরেন। এলাকাবাসীর ধারনা মানসিক চাপে তিনি ভুগছিলেন।

Manual4 Ad Code

কয়েকমাস পূর্বে তিনি স্ত্রীকে তালাক দেন। তার বিবাহিত জীবনে এক ছেলে সন্তান রয়েছে। এদিকে ঘটনার খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানার পুলিশের টিম ঘটনাস্থলে পৌছে সুরতহাল প্রস্তুত করে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, পুলিশের টিম ঘটনাস্থলে পৌছে আইনগত কার্যক্রম পরিচালনা করছে।

Manual2 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual6 Ad Code