জৈন্তাপুর প্রতিনিধি:
সিলেট-তামাবিল মহাসড়কের হরিপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে জৈন্তাপুর থানাপুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- জৈন্তাপুর উপজেলার পশ্চিম বালিপাড়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে আল মারজান ও লক্ষ্মীপ্রসাদ গ্রামের মৃত আকবর আলীর ছেলে সাইফুল ইসলাম রিপন। তারা দুজনই ছাত্রলীগ কর্মী।
Manual5 Ad Code
এর মধ্যে আল মারজানকে মঙ্গলবার সন্ধ্যায় হরিপুর বাজার থেকে জৈন্তাপুর থানাপুলিশ গ্রেপ্তার করে। আর বুধবার সন্ধ্যায় চতুল বাজার এলাকা থেকে রিপনকে আটক করে পুলিশে দেন উপজেলা ছাত্রদল নেতা বদরুল আলমসহ তার সঙ্গীয় নেতাকর্মীরা।
Manual8 Ad Code
জানা যায়, এর আগে ঢাকায় একটি রাজনৈতিক মিছিলে অংশ নেওয়ার ঘটনায় সাইফুল ইসলাম রিপন পুলিশের হাতে আটক হন। পরে প্রায় সাত মাস কারাভোগ শেষে জামিনে বাড়ি ফেরেন তিনি।
Manual3 Ad Code
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবর রহমান মোল্লা বলেন, “সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত দুই আসামিকে পৃথক অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। এলাকায় নাশকতা কিংবা জনমনে আতঙ্ক সৃষ্টির মতো যেকোনো কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। গ্রেপ্তারকৃত দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”
Manual8 Ad Code
প্রসঙ্গত, সোমবার (১৮ মে) ভোরে সিলেট-তামাবিল মহাসড়কের হরিপুর করিচেরপুল এলাকায় সাইফুল ইসলামের নেতৃত্বে ১৫-২০ জন ছাত্রলীগ নেতাকর্মী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে একটি ঝটিকা মিছিল করে।