প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

অবৈধ জুয়া খেলায় জৈন্তাপুরে ধরা পড়ল ৪ জন

editor
প্রকাশিত মে ২৪, ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ণ
অবৈধ জুয়া খেলায় জৈন্তাপুরে ধরা পড়ল ৪ জন

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটের জৈন্তাপুরে বিশেষ অভিযান চালিয়ে অনলাইন জুয়া ও ভারতীয় তীর খেলার সাথে জড়িত ৪জনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৩ মে) রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

Manual1 Ad Code

আটককৃতরা হল- নিজপাট মাহুতহাটি গ্রমাের শামছুল ইসলাম উরেফ নুর মিয়ার ছেল কয়েছ আহমদ (৩৫), দরবস্ত ইউপির টেংরা গ্রামের মৃত আব্দুল হান্নান এর ছেলে লুৎফুর রহমান(৬০), নিজপাট রাজবাড়ী গ্রামের মৃত মইন উদ্দিনের ছেলে আক্তার হোসেন (২২), নিজপাট তোয়াশিহাটি গ্রামের প্রিয়লাল দেবের ছেলে সজল দেব (২৮), সকলেই জৈন্তাপুর উপজেলার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন পুরাতন বিদ্যুৎ অফিস এলাকায় থেকে প্রথমে কয়েছ আহমদকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে প্রায় দুই ঘণ্টাব্যাপী চলমান বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন স্থান থেকে অন্য ৩জনকে আটক করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে শিলং তীর খেলার ব্যবহৃত মোবাইল ডিভাইস, মুড়ি বই ও টোকেন উদ্ধার করা হয়।

Manual3 Ad Code

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, অনলাইন জুয়া ও ভারতীয় তীর খেলার বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশে মামলা গ্রহণ প্রক্রিয়া। রবিবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হবে।বিশ্ব সংবাদ

Manual4 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual3 Ad Code