কানাইঘাট প্রতিনিধি :
সিলেটের কানাইঘাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই বন্ধুর মধ্যে কথা-কাটাকাটির জেরে স্ক্রু ড্রাইভারের আঘাতে আহত এক কিশোরের মৃত্যু হয়েছে।
তার নাম আহাদ আহমদ (১৫)। তার পিতৃপরিচয় জানা যায়নি। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, সে কানাইঘাট ইউএনও অফিসের পাশে একটি ভাড়া বাসায় নানার সঙ্গে থাকত। আহাদ ও সায়েম পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু ছিলো।
Manual5 Ad Code
সোমবার (২৯ জুন) সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে রবিবার (২৮ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলা রোডের একটি ওয়ার্কশপে এ ঘটনা ঘটেছিল।
Manual6 Ad Code
জানা যায়, কানাইঘাট উপজেলা রোডে তাজুল ইসলামের মালিকানাধীন একটি ওয়ার্কশপে কর্মচারী হিসেবে কাজ করতো আহাদ আহমদ। ঘটনার সময় সেখানে তার বন্ধু, পৌরসভার রায়গড় গ্রামের এনাম ভান্ডারীর ছেলে সায়েম আহমদ (১৫) আসে। একপর্যায়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হলে তা হাতাহাতিতে রূপ নেয়।
অভিযোগ রয়েছে, সায়েম ওয়ার্কশপে থাকা একটি স্ক্রু ড্রাইভার দিয়ে আহাদকে আঘাত করে। এতে সে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।
Manual8 Ad Code
ওয়ার্কশপে উপস্থিত লোকজন দ্রুত আহাদকে উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়।
Manual3 Ad Code
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় সেমাবার বিকাল পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি। তবে অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, ঘটনার আগে দুই বন্ধুর মধ্যে কথা-কাটাকাটির একটি সিসিটিভি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।