কানাইঘাটে স্ত্রীকে হত্যার পর ভারতে পালানোর সময় গ্রেপ্তার স্বামী
কানাইঘাটে স্ত্রীকে হত্যার পর ভারতে পালানোর সময় গ্রেপ্তার স্বামী
editor
প্রকাশিত এপ্রিল ২৯, ২০২৬, ০১:২৪ অপরাহ্ণ
Manual7 Ad Code
কানাইঘাট প্রতিনিধি :
সিলেটের কানাইঘাটে স্ত্রীকে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী সোহেল আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের পর ভারতে পালানোর সময় মঙ্গলবার(২৮ এপ্রিল) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (২৯ এপ্রিল) গ্রেপ্তারকৃত সোহেল আহমদকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Manual8 Ad Code
পুলিশ জানায়, উপজেলার ২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের বড়বন্দ ১ম খণ্ড ছিলাইরপাড় গ্রামের সোহেল আহমদ (৩৪) তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়ার একপর্যায়ে তার স্ত্রী ফারহানা বেগমকে (৩২) ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। এতে ফারহানা বেগম ঘটনাস্থলেই নিহত হন।
ফারহানার মাথার পেছনে, বুকে ও গালে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
Manual2 Ad Code
ঘটনার পর অভিযুক্ত সোহেল এলাকা ছেড়ে পালিয়ে যান। পরে ভিকটিমের ভাই সেলিম আহমদ বাদী হয়ে কানাইঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
Manual1 Ad Code
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে এবং পরবর্তীতে অভিযান চালিয়ে কালীনগর বাগরা এলাকা থেকে সোহেলকে গ্রেপ্তার করে।
উল্লেখ্য, কয়েক বছর আগে জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের নয়াখেল গ্রামের ফারহানা বেগমের সঙ্গে সোহেলের বিয়ে হয়। এরপর থেকেই ফারহানার ওপর নির্যাতনের অভিযোগ ছিল।
Manual7 Ad Code
পরিবারের সদস্যরা জানান, নির্যাতনের কারণে দুইদিন আগে ফারহানা বাবার বাড়িতে চলে যান। পরে সোমবার (২৭ এপ্রিল) তিনি মামার বাড়ি দরবস্ত ইউনিয়নের মহাইল গ্রামে অবস্থান করছিলেন। সেখান থেকে রাতে সোহেল আহমদ ও তার এক চাচাতো ভাই সিএনজিচালিত অটোরিকশাযোগে তাকে বাড়িতে নিয়ে আসেন। এরপর গভীর রাতে তাকে হত্যা করা হয়।