প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

কুলাউড়ায় স্থানীয় সরকার দিবস পালন

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২৫, ২০২৫, ১২:৪৫ অপরাহ্ণ
কুলাউড়ায় স্থানীয় সরকার দিবস পালন

Manual8 Ad Code

কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদের সভাকক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শাহ জহুরুল হোসেন।

Manual2 Ad Code

সভাপতির বক্তব্যে তিনি বলেন, স্থানীয় সরকারকে শক্তিশালী করে জনগণের সেবা প্রদান সহজীকরণ করতে হবে। স্থানীয় সরকারকে রাজনীতি প্রভাবমুক্ত করে জনগণের দোরগোড়ায় পৌঁছাতে হবে।

Manual4 Ad Code

সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমির জাকির হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিবাস মালাকার, উপজেলা প্রকৌশলী তারেক বিন আনোয়ার, কুলাউড়া থানার এসআই হাবিব, সংবাদকর্মী ময়নুল হক পবন, নাগরিক কমিটির প্রতিনিধি লিংকন তালুকদার, প্রমুখ।

সভার পূর্বে এক র‍্যালি উপজেলা পরিষদ এলাকা প্রদক্ষিণ করে।

Manual5 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual3 Ad Code