প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

যুক্তরাষ্ট্র-ইরান: সরাসরি শান্তি আলোচনা নিয়ে সংশয়

editor
প্রকাশিত এপ্রিল ২৬, ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ণ
যুক্তরাষ্ট্র-ইরান: সরাসরি শান্তি আলোচনা নিয়ে সংশয়

Manual7 Ad Code

 

প্রজন্ম ডেস্ক:

Manual4 Ad Code

মধ্যপ্রাচ্যে যুদ্ধ থামাতে ইরান ও যুক্তরাষ্ট্রকে আলোচনার টেবিলে টেনে আনার চেষ্টা করছে পাকিস্তান। দেশটির আহ্বানে ইরানের প্রতিনিধিদল ২৪ ঘণ্টারও কম সময় নিয়ে ইসলামাবাদ ঘুরে গেল। অন্যদিকে, যুক্তরাষ্ট্র প্রতিনিধিদলের পূর্বনির্ধারিত পাকিস্তান সফর বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় গতকাল শনিবার সকালে তিনি মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে এ খবর জানান। সে হিসেবে যুদ্ধমান দেশ দুটির প্রতিনিধিদের পাচ্ছে না মধ্যস্থতাকারী দেশটি। এ কারণে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রায় ভেঙে পড়া শান্তি আলোচনা নিয়ে সংশয় রয়েই গেছে।

শনিবার ফক্স নিউজকে ট্রাম্প বলেন, ‘আমার প্রতিনিধি যারা যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, কিছুক্ষণ আগে আমি তাঁদের বললাম, না, আপনাদের সেখানে যাওয়ার জন্য ১৮ ঘণ্টার দীর্ঘ ফ্লাইট ধরার দরকার নেই। সব কার্ড এখন আমাদের হাতে। তারা যখন খুশি আমাদের কল করতে পারে। কিন্তু স্রেফ অর্থহীন আলোচনা করার জন্য আপনারা আর ১৮ ঘণ্টা উড়ে সেখানে যাবেন না।’

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট গত শুক্রবার সাংবাদিকদের বলেছিলেন, ‘ইরানের সঙ্গে আলোচনায় অংশ নিতে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার শনিবার সকালে পাকিস্তান সফরে যাচ্ছেন। ইরানিরা সরাসরি কথা বলতে চায় এবং মার্কিন প্রেসিডেন্ট কূটনীতিকে একটি সুযোগ দিতে চান।’ এর মধ্যেই ইসলামাবাদ ছেড়ে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। পাকিস্তানের আহ্বানে আলোচনার অংশ হিসেবে গত শুক্রবার রাতে ইসলামাবাদ পৌঁছায় ইরান প্রতিনিধিদল। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক করেছেন ইরানিরা।

Manual3 Ad Code

আল-জাজিরার তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বন্ধ করতে ইরানের দাবির একটি আনুষ্ঠানিক তালিকা পাকিস্তানের কাছে হস্তান্তর করেছেন আরাঘচি। পাকিস্তানের সঙ্গে আলোচনায় ইরান নিজের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহারের ওপর জোর দিয়েছে।

ইরানের আধা সরকারি সংবাদ সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে, অবরোধ অব্যাহত থাকলে ইরানের সশস্ত্রবাহিনী পাল্টা ব্যবস্থা নেবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে এই প্রতিনিধিদলটি এবার পাকিস্তান ছাড়াও ওমান এবং রাশিয়া সফর করবে।

Manual2 Ad Code

রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প মনে করছেন, ইরান হয়তো একটি নতুন প্রস্তাব প্রস্তুত করছে, যা যুক্তরাষ্ট্রের শর্ত পূরণ করতে পারে-যদিও এর বিস্তারিত প্রকাশ করা হয়নি। আর তার প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ গতকাল বলেছেন, ইরানের জন্য এখনো একটি কার্যকর চুক্তির সুযোগ রয়েছে; তবে তাদের যাচাইযোগ্য উপায়ে পরমাণু কর্মসূচি ত্যাগের ঘোষণা দিতে হবে।

যুক্তরাষ্ট্র-ইসরায়েল গত ২৮ ফেব্রুয়ারি ইরানে আগ্রাসন চালিয়ে এ যুদ্ধের সূচনা করে। গতকাল ছিল যুদ্ধের ৫৭তম দিন। এরমধ্যে গত ৮ এপ্রিল থেকে যুদ্ধবিরতি চলছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গত ১১ ও ১২ এপ্রিল প্রথম দফায় প্রায় ২১ ঘণ্টার আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়। দ্বিতীয় দফায় গত সপ্তাহে আবার বসার কথা থাকলেও যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর নৌ-অবরোধ শুরু করায় ইরান আলোচনা বয়কট করে।

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ থামাতে কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করার বিষয়ে গতকাল টেলিফোনে আলাপ করেছেন মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতি ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, দুই মন্ত্রী আশা প্রকাশ করেন যে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার মাধ্যমে একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে, যা একটি স্থিতিশীল যুদ্ধবিরতি নিশ্চিত করবে, উত্তেজনা কমাবে এবং বর্তমান সংঘাত বন্ধের পরিবেশ তৈরি করবে।

মিসর আন্তর্জাতিক নৌ-চলাচলের স্বাধীনতা বজায় রাখা এবং আরব উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা উদ্বেগের বিষয়টি সমাধানের ওপরও জোর দেয়।

লেবানন-ইসরায়েল যুদ্ধবিরতি অর্থহীন, বলছে হিজবুল্লাহ : মেয়াদ তিন সপ্তাহ বাড়ানোর ঘোষণা আসার একদিন পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন-ইসরায়েল যুদ্ধবিরতিকে অর্থহীন আখ্যা দিয়েছে লেবাননের ইরান-ঘেঁষা রাজনৈতিক-সামরিক গোষ্ঠী হিজবুল্লাহ।

হোয়াইট হাউজে ইসরায়েল ও লেবাননের দুই রাষ্ট্রদূতকে নিয়ে গত বৃহস্পতিবার বৈঠকের পর, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন।

আগের ১০ দিনের যুদ্ধবিরতিটি আজ রবিবার শেষ হওয়ার কথা রয়েছে।

হিজবুল্লাহর সংসদ সদস্য আলি ফায়াদ বলেছেন হত্যাযজ্ঞ, গোলাবর্ষণ ও গুলি চালানোসহ আক্রমণাত্মক সব কর্মকাণ্ড ইসরায়েল যেভাবে চালিয়ে যাচ্ছে এবং দক্ষিণের গ্রাম-শহর ধ্বংস করছে, তাতে এই যুদ্ধবিরতি অর্থহীন।

Manual8 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual2 Ad Code