নিউজ ডেস্ক :
চলতি মাসের প্রথম ২৮ দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ২৯০ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। প্রতিদিন গড়ে দেশে এসেছে ১০ কোটি ৩৯ লাখ ডলার রেমিট্যান্স।
বুধবার (২৯ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান তথ্য জানিয়েছেন। তিনি বলেন, চলতি এপ্রিল মাসের প্রথম ২৮ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৯০ কোটি ৮০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ২৫০ কোটি ৩০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।
Manual3 Ad Code
চলতি অর্থবছরের জুলাই থেকে ২৮ এপ্রিল পর্যন্ত দেশে এসেছে ২ হাজার ৯১১ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ১৯ দশমিক ৯০ শতাংশ।
Manual3 Ad Code
এর আগে গত মার্চে দেশে এসেছে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। যা দেশের ইতিহাসে যে কোনো এক মাসের সর্বোচ্চ।
গত ফেব্রুয়ারি ও জানুয়ারি মাসে যথাক্রমে দেশে এসেছে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ও ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।