প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

মুড়িয়ার সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল স্মরণে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল

editor
প্রকাশিত জুলাই ১৫, ২০২৫, ১০:২১ পূর্বাহ্ণ
মুড়িয়ার সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল স্মরণে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল

Manual8 Ad Code

 

সংবাদ বিজ্ঞপ্তি:

বিয়ানীবাজারের মুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, ক্রীড়া সংগঠক ও সালিশ ব্যক্তিত্ব মরহুম মো: আব্দুল জলিল স্মরণে লন্ডনে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

পূর্ব লন্ডনের এন্টারপ্রাইজ একাডেমি হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিপুল সংখ্যক কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঘুঙ্গাদিয়া ও মালিগ্রাম ট্রাষ্ট ইউকে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ট্রাষ্টের সভাপতি হাবিবুর রহমান ময়না।

Manual7 Ad Code

সভার শুরুতে স্বাগত বক্তব্য ও পরিচালনা করেন ট্রাষ্টের সাধারণ সম্পাদক আবিদুর রহমান সিমু। দ্বিতীয় ধাপে পরিচালনা করেন আশফাক আহমদ ও মাহমুদ হোসেন সেলিম। এতে মরহুম মো: আব্দুল জলিলের জীবন ও কর্ম নিয়ে নানা বক্তব্য উপস্থাপন করা হয়।

Manual6 Ad Code

সভায় বক্তব্য রাখেন বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকের সাবেক সভাপতি আশেক আহমদ আসুক, গ্লোবাল জালালাবাদের সভাপতি মুহিবুর রহমান মুহিব, বাংলাদেশ সেন্টার লন্ডনের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল মন্নান, বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান, বিয়ানীবাজার পৌরসভার সাবেক মেয়র মো: আব্দুস শুকুর, টাওয়ার হেমলেটস কাউন্সিলের কাউন্সিলর কামরুল হোসেন মুন্না, ব্যারিস্টার মাসুদ আহমদ, আব্দুল মতিন, বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের ফান্ড রাইজিং ডিরেক্টর আব্দুস শফিক, এনায়েত হোসেন সরওয়ার, আফসার খান সাদেক, বাবুল হোসেন, এম মাসুদ আহমেদ, আমিনুর রহমান সিমু, বদরুজ্জামান, সাহাব উদ্দিন কাজল, মুজাহিদুল ইসলাম, সাবেক ফুটবলার জসিম উদ্দিন, সাবেক ফুটবলার আবুল কাসেম, দেলোয়ার হোসেন দিলু প্রমুখ।

মরহুমের পরিবারের পক্ষে বক্তব্য রাখেন লুৎফুর রহমান।

Manual6 Ad Code

শুরুতে মহাগ্রন্থ কুরআনে পাক থেকে তিলায়াত ও পরে দোয়া পরিচালনা করেন শায়েখ আহমদ হাসান।

Manual7 Ad Code

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর মামুন রশীদ, জসিম উদ্দিন, জুবের আহমদ, আবুল কালাম, সাংবাদিক ফয়সল মাহমুদ ও শামসুর রহমান সুমেল প্রমূখ।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual2 Ad Code