প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বিয়ানীবাজারে কমিউনিস্ট পার্টির সভাপতি এড. আবুল কাশেম, সম্পাদক মো: আনিসুর

editor
প্রকাশিত জুলাই ৩০, ২০২৫, ১২:৫১ অপরাহ্ণ
বিয়ানীবাজারে কমিউনিস্ট পার্টির সভাপতি এড. আবুল কাশেম, সম্পাদক মো: আনিসুর

Manual4 Ad Code

সংবাদ বিজ্ঞপ্তি :

Manual6 Ad Code

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বিয়ানীবাজার উপজেলা শাখার দ্বাদশ উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  ২৩ জুলাই বুধবার বিকালে বিয়ানীবাজার পৌরশহরের পোস্ট অফিস রোডের উদীচী কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

Manual1 Ad Code

কমরেড এডভোকেট আবুল কাশেম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন জেলা সিপিবির সেক্রেটারী খায়রুল হাছান , অধ্যক্ষ জহিরুল ইসলাম চৌধুরী, সহকারী অধ্যাপক কমরেড ফয়মল আহমদ, সাবেক ছাত্র ইউনিয়ন নেতা গোলাম মর্তুজা তাফাদার প্রমুখ।

Manual2 Ad Code

 

সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।

 

Manual1 Ad Code

এতে এডভোকেট মোহাম্মদ আবুল কাশেমকে সভাপতি ও মোঃ আনিসুর রহমান সাধারণ সম্পাদক এবং প্রভাষক বিজিত আচার্য্যকে সহ-সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি, বিয়ানীবাজার উপজেলা শাখার কমিটি গঠন করা হয়।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual5 Ad Code