মর্যাদা সম্পন্ন নারী এগিয়ে আসলে কুরআনের সমাজ প্রতিষ্ঠা সহজ হবে: বিয়ানীবাজারে সেলিম উদ্দিন
মর্যাদা সম্পন্ন নারী এগিয়ে আসলে কুরআনের সমাজ প্রতিষ্ঠা সহজ হবে: বিয়ানীবাজারে সেলিম উদ্দিন
editor
প্রকাশিত আগস্ট ২১, ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ণ
Manual4 Ad Code
Manual8 Ad Code
সংবাদ বিজ্ঞপ্তি:
সিলেট-৬ বিয়ানীবাজার-গোলাপগঞ্জ নির্বাচনী আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, মহান আল্লাহতা’য়ালা নারীদের মর্যাদা বৃদ্ধি করে পয়দা করেছেন। আর মর্যাদা সম্পন্ন নারী এগিয়ে আসলে কুরআনের সমাজ প্রতিষ্ঠা সহজ হবে।
Manual4 Ad Code
তিনি বলেন, জামায়াতে ইসলামী একটি কল্যাণময় সন্ত্রাস-দুর্নীতি মুক্ত দেশ গড়তে কাজ করে যাচ্ছে। জনগণ ইতিপূর্বে বহু শাসন দেখেছে, এবার জনগণ সৎ দক্ষ যোগ্য ও দুর্নীতিমুক্ত নেতৃত্ব দেখতে চায়। জামায়াতে ইসলামী কুরআন সুন্নাহর আলোকে একদল সৎ দক্ষ ও আল্লাহভীরু লোক তৈরি করছে। তাই সবাইকে জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে আগামীতে জামায়াতে ইসলামীর প্রার্থীদের বিজয়ী করার আহবান জানান তিনি।
মোহাম্মদ সেলিম উদ্দিন বৃহস্পতিবার দুপুরে বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডে মহিলা সমবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
Manual7 Ad Code
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. ফয়জুল ইসলাম।
Manual7 Ad Code
এতে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারী মুহাম্মদ আব্দুল হামিদ, হাফিজ মো: জসিম উদ্দিন, মো: নূরূল ইসলাম, মো: বদরূল হোসেন তুহিন, মো: আব্দুল বারী কয়েছ, মো: নূরূল ইসলাম, মো: আব্দুস সুক্কুর প্রমুখ।