প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন বিয়ানীবাজারের এনায়েত

editor
প্রকাশিত সেপ্টেম্বর ১, ২০২৫, ০৯:৪৬ পূর্বাহ্ণ
মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন বিয়ানীবাজারের এনায়েত

Manual6 Ad Code

 

Manual7 Ad Code

সংবাদ বিজ্ঞপ্তি:

Manual5 Ad Code

বিশ্ব মানবতার প্রতীক মহীয়সী নারী মাদার তেরেসার ১১৫তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর পুরানা পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রদান করা হলো “মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৫”।

Manual8 Ad Code

এই আয়োজনে বৃহত্তর সিলেট থেকে মনোনীত হন মোট ৬ জন। তাদের মধ্যে বিয়ানীবাজার থেকে একমাত্র সম্মাননা অর্জন করেন ইমাজিন এডুকেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক এনায়েত হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি ফাইজুর রহমান হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইব্রাহীম ইউনিভার্সিটির প্রো–ভিসি প্রফেসর ড. আ.আ.ম.উ. আযম, বাংলাদেশ নির্বাচন কমিশনের সচিব মোহাম্মদ ফকরুল ইসলাম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পানি বিভাগের অধ্যাপক ড. জিন্নাত ইমতিয়াজ আসফা।

Manual6 Ad Code

মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৫ প্রাপ্ত বিয়ানীবাজারের এনায়েত হোসেন বলেন, এ সম্মান আমার জন্য গৌরবের এবং একই সঙ্গে বিয়ানীবাজার ও বৃহত্তর সিলেটের জন্য এক বড় স্বীকৃতি। শিক্ষা ও যুব উন্নয়নে কাজ করে যাওয়ার প্রেরণা এই পুরস্কার আমাকে আরও শক্তি জোগাবে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual7 Ad Code