তারেক রহমানের নেতৃত্বে এ দেশে গণতন্ত্রের পুর্ণজাগরণ গঠবে: এমরান চৌধুরী
তারেক রহমানের নেতৃত্বে এ দেশে গণতন্ত্রের পুর্ণজাগরণ গঠবে: এমরান চৌধুরী
editor
প্রকাশিত নভেম্বর ২, ২০২৫, ০৪:৩১ অপরাহ্ণ
Manual5 Ad Code
সংবাদ বিজ্ঞপ্তি:
আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্রের পুর্ণজাগরণ গঠবে বলে মন্তব্য করেছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আগামী দিনের গোলাপগঞ্জ বিয়ানীবাজারের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
Manual2 Ad Code
তিনি আজ (রবিবার) বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের খাড়াভরা বাজারে তারেক রহমান ঘোঘিত বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ কালে এ কথা বলেন।
Manual5 Ad Code
Manual3 Ad Code
তিনি আরো বলেন, এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপি দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আমরা আশাবাদী বর্তমান অন্তবর্তী কালীন সরকারে তাদের ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারীতে নির্বাচন দিয়ে মানুষের ভোটাধিকার প্রয়োগের সুযোগ করে দিবে। বিভিন্ন ভাবে যড়যন্ত্রকারীরা তাদের যড়যন্ত্র চালিয়ে যাচ্ছে যাতে নির্বাচন না হয়। বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ভাবে সকল ষড়যন্ত্র রুখে দিবে ইনশাআল্লাহ।
Manual2 Ad Code
এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এড আবু তাহের, জেলা বিএনপির উপদেষ্টা ও দুবাগ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আম্বিয়া চৌধুরী, ৩নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক সাহবুদ্দিন, দুবাগ ইউনিয়ন জাসাসের সিনিয়র সহ সভাপতি দেলোয়ার হোসেন, ইউনিয়ন বিএনপি নেতা বেলাল আহমদ, আং রহিম তুলা, সোহেল আহমদ লকুস, জুনেদ, আনোয়ার, মুন্না, জয়াহিদ আলী, মইনুল, বাহার উদ্দিন, ফয়জু, আহাদ প্রমুখ।