পিপি-এপিপি চার কৃতি আইনজীবীকে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির সংবর্ধনা
পিপি-এপিপি চার কৃতি আইনজীবীকে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির সংবর্ধনা
editor
প্রকাশিত অক্টোবর ১৭, ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ণ
Manual7 Ad Code
সংবাদ বিজ্ঞপ্তি:
সরকারি কৌঁসুলি (পিপি) ও অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) হিসেবে নিয়োগপ্রাপ্ত বিয়ানীবাজারের চার কৃতি আইনজীবীকে সংবর্ধনা দিয়েছে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেট। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সিলেট নগরীর জেলরোডস্থ একটি অভিজাত রেস্তোরাঁয় আয়োজিত এ সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে তাঁদের পেশাগত অর্জনে অভিনন্দন জানিয়ে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।
সংবর্ধিত আইনজীবীরা হলেন সরকারি কৌঁসুলি (পিপি) হিসেবে নিয়োগপ্রাপ্ত অ্যাডভোকেট জুবায়ের আহমদ খান, অ্যাডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নী ও অ্যাডভোকেট মসরুর চৌধুরী এবং অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এডিশনাল পিপি) হিসেবে নিয়োগপ্রাপ্ত কবি ও সাংবাদিক অ্যাডভোকেট আব্দুল মুকিত অপি।
Manual4 Ad Code
বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির সভাপতি ডা. ফয়েজ আহমদের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ চৌধুরী সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট চেম্বারের সাবেক সহ সভাপতি ও হোটেল স্টার প্যাসিফিকের পরিচালক ফালাহ উদ্দিন আলী আহমদ, সিলেট শিক্ষা বোর্ডের সাবেক সচিব অধ্যাপক কবির আহমদ, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কবির খান, সৈয়দ নবীব আলী কলেজের সহকারী অধ্যাপক এ এফ এম কামরুল আনাম চৌধুরী, বিয়ানীবাজার উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও সাবেক প্রধান শিক্ষক আব্দুদ দাইয়ান এবং সমিতির সদস্য ইসমত ইবনে ইসহাক সানজিদ।
Manual2 Ad Code
এসময় বক্তারা বলেন, বিয়ানীবাজারের চার কৃতি আইনজীবীর সরকারি গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগপ্রাপ্তি উপজেলাবাসীর জন্য গর্ব ও আনন্দের বিষয়। তাঁরা সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করে ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখবেন এবং বিয়ানীবাজারের সুনাম ও মর্যাদা আরও উজ্জ্বল করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
Manual7 Ad Code
অনুভূতি প্রকাশ করতে গিয়ে নবনিযুক্ত পিপি ও সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জুবায়ের আহমদ খান সংবর্ধনার আয়োজন করায় সমিতির প্রতি কৃতজ্ঞতা জানান।