বিয়ানীবাজারে আন্তঃব্যাংক ইনডোর ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
বিয়ানীবাজারে আন্তঃব্যাংক ইনডোর ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
editor
প্রকাশিত অক্টোবর ১৫, ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ণ
Manual7 Ad Code
সংবাদ বিজ্ঞপ্তি:
উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিয়ানীবাজারে আন্তঃব্যাংক ইনডোর ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল ম্যাচ, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্প্ন্ন হয়েছে।
Manual4 Ad Code
বুধবার স্থানীয় একটি ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে সিটি ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি মুখোমুখি হয়। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র থাকায় টাইব্রেকারে সিটি ব্যাংক জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
গত ৮ সেপ্টেম্বর শুরু হওয়া এ টুর্নামেন্টে মোট ১৬টি ব্যাংক অংশগ্রহণ করে। টুর্নামেন্টজুড়ে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা, খেলোয়াড়সুলভ মনোভাব ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। এ আয়োজন ব্যাংকারদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও শ্রদ্ধাবোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
Manual7 Ad Code
ফাইনাল ম্যাচ শেষে উক্ত টুর্নামেন্টের আহবায়ক বিশ্বজিৎ চন্দ্র পাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবিবা মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নূরুল আম্বিয়া আলাউল।
Manual4 Ad Code
অনুষ্ঠানে ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের পক্ষে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বিয়ানীবাজার শাখার ব্যবস্থাপক সৈয়দ মোহাম্মদ নকীব হোসেইন। চ্যাম্পিয়ন দল সিটি ব্যাংকের পক্ষে বক্তব্য রাখেন ব্যাংকটির বিয়ানীবাজার শাখার ব্যবস্থাপক মোহাম্মদ রুহেল আহমেদ। রানার্সআপ দল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির পক্ষে বক্তব্য রাখেন ব্যাংকটির শাখা ব্যবস্থাপক আবদুল্লাহ আল বাকি।