জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হলেন ব্যারিস্টার আরমান
জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হলেন ব্যারিস্টার আরমান
editor
প্রকাশিত মার্চ ৩, ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ণ
Manual3 Ad Code
স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম (আরমান)।
Manual2 Ad Code
সোমবার (২ মার্চ) দিবাগত রাতে তার মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
Manual3 Ad Code
নতুন এই দায়িত্ব পাওয়ার পর ব্যারিস্টার আরমান এখন থেকে দলের আন্তর্জাতিক সম্পর্ক ও পররাষ্ট্র সংক্রান্ত নীতিনির্ধারণী বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। ঢাকা-১৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর দলীয় আমিরের উপদেষ্টা হিসেবে এটি তার জন্য একটি বড় সাংগঠনিক দায়িত্ব।
Manual8 Ad Code
ব্যারিস্টার আরমান এই গুরুত্বপূর্ণ পদে মনোনীত করার জন্য জামায়াত আমিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এদিকে তার এই নিয়োগের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন ও শুভকামনা জানাচ্ছেন।