প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

editor
প্রকাশিত আগস্ট ২৬, ২০২৫, ০৪:৫৯ পূর্বাহ্ণ
১৬ বছরের ‘নোমোহার’ গোলে নাটকীয় জয় লিভারপুলের

Manual6 Ad Code

স্পোর্টস ডেস্ক:
সেন্ট জেমস পার্কে সোমবার (২৫ আগস্ট) রাতে প্রিমিয়ার লিগের ম্যাচটি যেন এক রূপকথার গল্প। ১০ জনের নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে ৫ গোলের খেলায় রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ মুহূর্তে জয় ছিনিয়ে নিল লিভারপুল। আর সেই জয়ের নায়ক মাত্র ১৬ বছর বয়সী রিও নোমোহা। রোমাঞ্চকর ম্যাচটি ৩-২ গোলে জিতেছে লিভারপুল।

ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। ১৩ মিনিটে ফ্লোহিয়ান ভিয়েৎসের শট ফিরিয়ে দেন নিউক্যাসল গোলরক্ষক নিক পোপ। এরপর নিউক্যাসলের অ্যান্থনি গর্ডন তিন মিনিটের ব্যবধানে দুটি সুবর্ণ সুযোগ নষ্ট করেন।

৩৫তম মিনিটে কোডি হাকপোর পাসে বক্সের বাইরে থেকে গ্রাভেনবার্চের নিচু শট প্রতিপক্ষের ডিফেন্ডারের গায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়। ৪১ ম্যাচ পর প্রিমিয়ার লিগে গোলের দেখা পেলেন এই ডাচ মিডফিল্ডার।

প্রথমার্ধের যোগ করা সময়ে লিভারপুল অধিনায়ক ভার্জিল ফন ডাইককে পেছন থেকে ফাউল করেন গর্ডন। ভিএআরের রিপ্লে দেখে তাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। গত বছরের মার্চে ওয়েস্ট হ্যামের বিপক্ষে লাল কার্ড দেখার পর এটি তার দ্বিতীয় লাল কার্ড।

দ্বিতীয়ার্ধের শুরুতেই লিভারপুলের আক্রমণ আরও তীব্র হয়। ২৩ সেকেন্ডের মাথায় হাকপোর পাসে নিচু শটে গোল করেন উগো একিতিকে। ২৩ বছর বয়সী এই ফরাসি স্ট্রাইকার লিভারপুলের জার্সিতে তিন ম্যাচে গোল করলেন তিনটি।

তবে হাল ছাড়েনি নিউক্যাসল। ৫৭তম মিনিটে বাঁ দিক থেকে সতীর্থের ক্রসে হেডে গোল করেন ব্রুনো গিমারাইস। এরপর আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন তারা। ৮৮ মিনিটে পোপের ফ্রি-কিক লিভারপুল ডিফেন্ডারের গায়ে লেগে ছুটে গিয়ে জালে পাঠান উইলিয়াম ওসুলা। স্কোরলাইন তখন ২-২।

৯৬ মিনিটে হাকপোর বদলি হিসেবে মাঠে নামেন এই ম্যাচের নায়ক রিও নোমোহা। অতিরিক্ত সময়ের দশম মিনিটে সালাহর পাসে বক্সে ফাঁকায় বল পেয়ে ডান পায়ের শটে জালে পাঠান তিনি। উল্লাসে মেতে ওঠে লিভারপুল শিবির।

Manual8 Ad Code

১৬ বছর ৩৬১ দিন বয়সে প্রিমিয়ার লিগে অভিষেকেই গোল করে ইতিহাস গড়েছেন নোমোহা। তার চেয়ে কম বয়সে গোল করেছেন মাত্র তিনজন খেলোয়াড়।

Manual2 Ad Code

এই জয়ে টানা ৩৬টি লিগ ম্যাচে গোল করার রেকর্ড গড়েছে লিভারপুল। অ্যাওয়ে ম্যাচে টানা ২২টি গোলের রেকর্ডও ছুঁয়েছে তারা।

Manual7 Ad Code

দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলের তিন নম্বরে অবস্থান করছে লিভারপুল। সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে টটেনহ্যাম হটস্পার রয়েছে দুইয়ে, আর শীর্ষে আছে আর্সেনাল।

Manual6 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual8 Ad Code