সিলেটে ‘বাংলাদেশ-নেদারল্যান্ডস’ সিরিজ: টিকিটের মূল্য ঘোষণা করলো বিসিবি
সিলেটে ‘বাংলাদেশ-নেদারল্যান্ডস’ সিরিজ: টিকিটের মূল্য ঘোষণা করলো বিসিবি
editor
প্রকাশিত আগস্ট ২৬, ২০২৫, ০৯:২২ পূর্বাহ্ণ
Manual4 Ad Code
নিউজ ডেস্ক:
সিলেটে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এশিয়া কাপের আগে গুরুত্বপূর্ণ এই সিরিজকে ঘিরে দর্শকদের মধ্যে ইতোমধ্যেই তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। এ পরিস্থিতিতে আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রকাশ করেছে টিকিটের মূল্য তালিকা।
মঙ্গলবার (২৬ আগস্ট) বিসিবি জানায়, সর্বনিম্ন ১৫০ টাকা এবং সর্বোচ্চ ২০০০ টাকা মূল্যের টিকিট পাওয়া যাবে দর্শকদের জন্য। বিভিন্ন শ্রেণির দর্শকদের কথা মাথায় রেখেই এই মূল্য নির্ধারণ করা হয়েছে। ক্রিকেটপ্রেমীরা যাতে মাঠে বসেই খেলা উপভোগ করতে পারেন সেটা মাথায় রেখে এবার টিকেটের দাম নির্ধারণ করা হয়েছে।
Manual4 Ad Code
এই সিরিজটি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আগামী ৩০ আগস্ট অনুষ্ঠিত হবে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি। পরবর্তী দুই ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১ ও ৩ সেপ্টেম্বর। টিকিট পাওয়া যাবে বিসিবির অফিশিয়াল প্ল্যাটফর্মগুলোতে, যার মধ্যে রয়েছে ওয়েবসাইট gobcbticket.com.bd এবং বিসিবি টিকিট অ্যাপ।
এবারের সিরিজে শহীদ তুরাব স্ট্যান্ড (পশ্চিম গ্যালারি) ও গ্রিন গ্যালারি/গ্রিন হিল এলাকা থেকে সবচেয়ে কম টাকা খরচ করে খেলা দেখতে পারবেন দর্শকরা। এই দুই জায়গা থেকে খেলা দেখতে খরচ হবে ১৫০ টাকা। শহীদ আবু সাইদ স্ট্যান্ডের (উত্তর-পূর্ব গ্যালারি) টিকিটের মূল্য ২৫০ টাকা।
Manual5 Ad Code
ক্লাব হাউস (ব্লক এ১ – ই১) থেকে খেলা দেখতে চাইলে দর্শককে খরচ করতে হবে ৫০০ টাকা। এর বাইরে গ্র্যান্ড স্ট্যান্ড আপার ইস্ট/ওয়েস্ট, গ্র্যান্ড স্ট্যান্ড লোয়ার ইস্ট/ওয়েস্ট ও ডিরেক্টর এনক্লোজার এই তিন জায়গা থেকে খেলা দেখতে চাইলে টিকিটিপ্রতি ২০০০ টাকা খরচ করতে হবে।