প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

নেদারল্যান্ডসের বিপক্ষে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

editor
প্রকাশিত আগস্ট ৩০, ২০২৫, ১২:০১ অপরাহ্ণ
নেদারল্যান্ডসের বিপক্ষে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

Manual4 Ad Code

স্পোর্টস ডেস্ক:
নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। শনিবার (৩০ আগস্ট) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ডাচদের ব্যাটিংয়ে পাঠিয়েছেন টাইগার অধিনায়ক লিটন দাস।

Manual4 Ad Code

আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে নেদারল্যান্ডসের বিপক্ষে এই সিরিজ খেলছে বাংলাদেশ। এই সিরিজ ও এশিয়া কাপের জন্য টাইগার বাহিনী দীর্ঘ প্রায় এক মাসের প্রস্তুতি নিয়েছে।

বাংলাদেশের একাদশে জায়গা পেয়েছেন সাইফ হাসান। এই ম্যাচ দিয়ে প্রায় ২ বছর পর বাংলাদেশ দলের হয়ে মাঠে নামছেন এই ওপেনার। ২৬ বছর বয়সী এই ব্যাটার সর্বশেষ খেলেছেন ২০২৩ সালের অক্টোবরে। তবে সেটি ছিল এশিয়ান গেমসে।

Manual2 Ad Code

বাংলাদেশ যেমন এশিয়া কাপকে সামনে রেখে এই সিরিজে নামছে, তেমনি নেদারল্যান্ডসও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই সিরিজটিকে দেখছে। অধিনায়ক স্কট এডওয়ার্ডস স্পষ্ট জানিয়ে দিয়েছেন- বাংলাদেশের বিপক্ষে খেলা তাদের জন্য বড় পরীক্ষা এবং নিজেদের শক্তি যাচাইয়ের আদর্শ সুযোগ।

Manual7 Ad Code

বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম।

নেদারল্যান্ডস একাদশ: ম্যাক্স ও’দাউদ, বিক্রমজিত সিং, তেজা নিদামানারু, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), শারিজ আহমেদ, নোয়া ক্রোস, কেইল ক্লেইন, টিম প্রিঙ্গেল, পল ভ্যান মিকিরিন, দানিয়েল ডোরাম।

Manual3 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual6 Ad Code