৯ গোলের উৎসব, নেভেসের দুর্দান্ত হ্যাটট্রিক ও পিএসজির পাকাপাকি জয়
৯ গোলের উৎসব, নেভেসের দুর্দান্ত হ্যাটট্রিক ও পিএসজির পাকাপাকি জয়
editor
প্রকাশিত আগস্ট ৩১, ২০২৫, ০৪:৫৫ পূর্বাহ্ণ
Manual1 Ad Code
স্পোর্টস ডেস্ক:
পিএসজি প্রথম আধা ঘণ্টায় চারবার জালে বল পাঠানোর মধ্য দিয়েই ম্যাচ জেতার উদ্দেশ্য পাকাপাকি করে ফেলে।
দ্বিতীয়ার্ধে হ্যাটট্রিকের আনন্দে ভাসেন জোয়াও নেভেস। গোল করায় তুলুজও একেবারে কম যায়নি। তবে চ্যাম্পিয়নদের বড় জয় তারা আটকাতে পারেনি।
Manual7 Ad Code
লিগ আঁয় শনিবার (৩০ আগস্ট) রাতের ম্যাচে ৬-৩ গোলে জিতেছে পিএসজি। বিজয়ীদের দুটি গোল করেছেন উসমান দেম্বেলে, একবার জালের দেখা পেয়েছেন ব্র্যাডলি বার্কোলা।
প্রতিপক্ষকে একরকম কোণঠাসা করে প্রথম ১৫ মিনিটেই তিনবার জালে বল জড়ায় পিএসজি।
সপ্তম মিনিটের সেট পিসে দেম্বেলের একটু উঁচু করে বাড়ানো বল দারুণ বাইসাইকেল কিকে জালে পাঠিয়ে দলকে এগিয়ে নেন জোয়াও নেভেস। দুই মিনিট পর ফাবিয়ান রুইসের থ্রু বল ধরে ছয় গজ বক্সের বাঁ দিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন ফরাসি ফরোয়ার্ড বার্কোলা।
তৃতীয় গোলটিও আসে সেট পিস থেকে। কর্নারের পর ডি-বক্সে আরেকটি চমৎকার বাইসাইকেল কিকে নিজের দ্বিতীয় গোলটি করেন পর্তুগিজ মিডফিল্ডার নেভেস।
২৯তম মিনিটে তরুণ তারকা দিজিরে দুয়ে ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টির পায় পিএসজি। সফল স্পট কিকে ব্যবধান আরও বাড়িয়ে ম্যাচের পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেয় শিরোপাধারীরা।