স্টাফ রিপোর্টার:
এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই তীব্র উত্তেজনা। কিন্তু এবারের আসর ছাড়িয়ে গেছে আগের সব আসরকে। গ্রুপ পর্বের পর এবার সুপার ফোরে মাঠে নামবে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ভারত-পাকিস্তানের প্রথম দেখায় ভারতীয় ক্রিকেটারদের হাত না মেলানো নিয়ে বিতর্ক এখনও শেষ হয়নি।
Manual1 Ad Code
হাত না মেলানোয় ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের দিকেও অভিযোগ ছিল পাকিস্তানের। তাকেই আবারও দুই দলের লড়াইয়ে ম্যাচ রেফারি করেছে আইসিসি। এতেই ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলন বয়কট করেছে পাকিস্তান।
Manual1 Ad Code
রোববার (২১ সেপ্টেম্বর) এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে আবারও মুখোমুখি হবে পাকিস্তান-ভারত। ভারতীয় সংবাদমাধ্যম ‘এনডিটিভি’ এক প্রতিবেদনে জানিয়েছে, পাইক্রফটের ম্যাচ রেফারি হওয়া ও নো-হ্যান্ডশেক বিতর্ক নিয়ে প্রশ্ন এড়াতেই সংবাদ সম্মেলন বাতিল করেছে পাকিস্তান দল। ফলে দুই দলের আসন্ন লড়াইয়ে উত্তেজনা যে আরও বাড়লো।
Manual1 Ad Code
শনিবার (২০ সেপ্টেম্বর) এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচ অফিশিয়ালদের তালিকা প্রকাশ করে আইসিসি। যেখানে দেখা যায়, ভারত-পাকিস্তানের সবশেষ ম্যাচে বিতর্কের কেন্দ্রে থাকা পাইক্রফটকেই দুই দলের আসন্ন লড়াইয়ের ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব দিয়েছে আইসিসি।
ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট।
এর আগে গত ১৪ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান গ্রুপ পর্বের ম্যাচে রেফারি ছিলেন পাইক্রফট। সেদিন জিম্বাবুয়ের এই ম্যাচ রেফারি পাকিস্তান অধিনায়ক সালমান আগাকে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে হাত না মেলাতে বলেন। যার মাধ্যমে ক্রিকেটের নিয়ম ও চেতনার লঙ্ঘন ঘটিয়েছেন- এমন অভিযোগে তাকে এশিয়া কাপ থেকে তাৎক্ষণিক অপসারণের দাবি জানিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
Manual5 Ad Code
গত ১৭ সেপ্টেম্বর পাকিস্তান-আমিরাত ম্যাচ থেকে পাইক্রফটকে সরাতে আইসিসির সঙ্গে একাধিক মেইল চালাচালি করে পিসিবি। আইসিসি তাতে সাড়া না দিলেও পাকিস্তানের অনড় অবস্থানের জেরে পাকিস্তান-আরব আমিরাত ম্যাচ এক ঘণ্টা দেরিতে শুরু হয়েছিল। তার আগে পাকিস্তান দলের অধিনায়ক, ম্যানেজার ও কোচের সঙ্গে কথা বলেন পাইক্রফট।
পিসিবি সেই বৈঠকের ভিডিও প্রকাশ করে দাবি করে, পাইক্রফট ক্ষমা চেয়েছেন। যদিও পিসিবিকে পাঠানো আইসিসি মেইলের সূত্রে ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি, পাইক্রফট ক্ষমা চাননি। হাত না মেলানোকে কেন্দ্র করে ভুল বোঝাবুঝি হওয়ায় দুঃখপ্রকাশ করেছেন পাইক্রফট।