প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

রিয়াল মাদ্রিদের অপ্রতিরোধ্য পারফরম্যান্স, এমবাপ্পের গোলের ঝড়

editor
প্রকাশিত সেপ্টেম্বর ২৪, ২০২৫, ০৬:০৬ পূর্বাহ্ণ
রিয়াল মাদ্রিদের অপ্রতিরোধ্য পারফরম্যান্স, এমবাপ্পের গোলের ঝড়

Manual2 Ad Code

স্পোর্টস ডেস্ক:
আজও রিয়াল মাদ্রিদ অপ্রতিরোধ্য। মঙ্গলবার রাতে লেভান্তের মাঠে ম্যাচের শুরু থেকে আক্রমণের ঝড় বইয়ে দিল। চমৎকার গোলে দলকে পথ দেখালেন ভিনিসিউস জুনিয়র। নতুন ঠিকানায় প্রথম গোলের দেখা পেলেন ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। পরে জোড়া গোলের সুবাস ছড়ালেন দারুণ ছন্দে থাকা কিলিয়ান এমবাপে। লেভান্তেকে উড়িয়ে শতভাগ জয়ের ধারা ধরে রাখল শাবি আলোন্সোর দল।

লেভান্তের মাঠে কিলিয়ান এমবাপ্পের ঝলক আর কিশোর ফরোয়ার্ড ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনোর প্রথম গোলের দিনে লস ব্লাঙ্কোসরা জিতেছে ৪-১ ব্যবধানে। তাতে রিয়াল লিগে ছয় ম্যাচে জিতলো ৬টিতেই।

ম্যাচের ২৮ মিনিটে গোল খরা কাটান ভিনিসিয়ুস জুনিয়র। বাঁ প্রান্ত থেকে কাট ইন করে তার বাঁ পায়ের শট ঠাঁই পায় দূরের জালে। তিন ম্যাচ গোলশূন্য থাকার পর ফের জালে বল পাঠালেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

৩৮ মিনিটে শিরোনাম হন ১৮ বছর বয়সী মাস্তান্তুয়োনো। আর্জেন্টাইন তরুণ গ্রীষ্মে রিভার প্লেট থেকে এসেছেন, ডি বক্সে বল পেয়ে দারুণ শটে লক্ষ্যভেদ করেন তিনি। এটি ছিল রিয়ালের জার্সিতে তার প্রথম গোল।

তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান কমায় লেভান্তে। ৫৪ মিনিটে এট্টা আয়ংয়ের হেডে গোল ম্যাচে ফেরার স্বপ্ন দেখায় তাদের। কিন্তু দু’ মিনিটের ব্যবধানে এমবাপ্পের জোড়া গোল সব আশা শেষ করে দেয়।

Manual1 Ad Code

৬৪ মিনিটে পেনাল্টি থেকে পানেনকা শটে স্কোরশিটে নাম তোলেন ফরাসি তারকা। এরপর ৬৬ মিনিটে গোলকিপারকে কাটিয়ে খালি পোস্টে বল ঠেলে দেন। এ নিয়ে সাত লিগ ম্যাচে তার গোল সংখ্যা দাঁড়াল ৯। জাতীয় দলের জার্সিতে আরও দু’বার গোল করেছেন তিনি।

চ্যাম্পিয়ন্স লিগেও জয় দিয়ে মৌসুম শুরু করেছে রিয়াল। লা লিগায় টানা ষষ্ঠ জয়ের ফলে শীর্ষে থাকা দলটির সঙ্গে দুইয়ে থাকা বার্সেলোনার পয়েন্ট ব্যবধান দাঁড়াল পাঁচে।

Manual5 Ad Code

এই জয়ে শিরোপাধারী বার্সেলোনার চেয়ে আবার পাঁচ পয়েন্টে এগিয়ে গেল মাদ্রিদের দলটি। ছয় ম্যাচের সবকটি জিতে তাদের পয়েন্ট হলো ১৮। এক ম্যাচ কম খেলে ১৩ পয়েন্ট নিয়ে দুইয়ে বার্সেলোনা।

ম্যাচে রিয়ালের দাপুটে পারফরম্যান্সের চিত্র মেলে পরিসংখ্যানেও। ৬২ শতাংশ সময় পজেশন রেখে গোলের জন্য মোট ২৪টি শট নেয় তারা, যার ১০টি ছিল লক্ষ্যে। লেভান্তের ১১ শটের দুটি লক্ষ্যে ছিল।

Manual4 Ad Code

ম্যাচের ২৮ মিনিটে গোল খরা কাটান ভিনিসিয়ুস জুনিয়র। বাঁ প্রান্ত থেকে কাট ইন করে তার বাঁ পায়ের শট ঠাঁই পায় দূরের জালে। তিন ম্যাচ গোলশূন্য থাকার পর ফের জালে বল পাঠালেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

Manual7 Ad Code

৩৮ মিনিটে শিরোনাম হন ১৮ বছর বয়সী মাস্তান্তুয়োনো। আর্জেন্টাইন তরুণ গ্রীষ্মে রিভার প্লেট থেকে এসেছেন, ডি বক্সে বল পেয়ে দারুণ শটে লক্ষ্যভেদ করেন তিনি। এটি ছিল রিয়ালের জার্সিতে তার প্রথম গোল।

তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান কমায় লেভান্তে। ৫৪ মিনিটে এট্টা আয়ংয়ের হেডে গোল ম্যাচে ফেরার স্বপ্ন দেখায় তাদের। কিন্তু দু’ মিনিটের ব্যবধানে এমবাপ্পের জোড়া গোল সব আশা শেষ করে দেয়।

৬৪ মিনিটে পেনাল্টি থেকে পানেনকা শটে স্কোরশিটে নাম তোলেন ফরাসি তারকা। এরপর ৬৬ মিনিটে গোলকিপারকে কাটিয়ে খালি পোস্টে বল ঠেলে দেন। এ নিয়ে সাত লিগ ম্যাচে তার গোল সংখ্যা দাঁড়াল ৯। জাতীয় দলের জার্সিতে আরও দু’বার গোল করেছেন তিনি।

চ্যাম্পিয়ন্স লিগেও জয় দিয়ে মৌসুম শুরু করেছে রিয়াল। লা লিগায় টানা ষষ্ঠ জয়ের ফলে শীর্ষে থাকা দলটির সঙ্গে দুইয়ে থাকা বার্সেলোনার পয়েন্ট ব্যবধান দাঁড়াল পাঁচে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual2 Ad Code