এক যুগ পর আবারও ভারতের মাটিতে পা রাখতে যাচ্ছেন লিওনেল মেসি। ডিসেম্বর মাসে এই কিংবদন্তি ফুটবলার তিন দিনের সফরে আসবেন ভারতে। সফরের প্রথম গন্তব্য হবে কলকাতা। আগামী ১৩ ডিসেম্বর কলকাতায় পৌঁছাবেন আর্জেন্টাইন অধিনায়ক, সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন মেসি নিজেই।
ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, মেসির সঙ্গে তার প্রিয় দুই সতীর্থ ও ঘনিষ্ঠ বন্ধু লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডি পল থাকছেন। আয়োজকরা এখন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রকেও সফরে যুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যদি তা সফল হয়, তবে ফুটবলপ্রেমীরা আবারও দেখতে পাবেন কিংবদন্তি ‘এমএসএন’ ত্রয়ীর পুনর্মিলন। ইতিমধ্যেই লুইস সুয়ারেজ মেসির সফরে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
Manual8 Ad Code






