প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বিপিএল-এ ফিক্সিং নিয়ে জিরো টলারেন্স বিসিবির, ১৭ নভেম্বর ড্রাফট

editor
প্রকাশিত অক্টোবর ১৫, ২০২৫, ১২:৫৭ অপরাহ্ণ
বিপিএল-এ ফিক্সিং নিয়ে জিরো টলারেন্স বিসিবির, ১৭ নভেম্বর ড্রাফট

Manual2 Ad Code

স্পোর্টস ডেস্ক:
বিপিএল আয়োজনে স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি আইএমজির সঙ্গে ৩ বছরের চুক্তি সম্পন্ন করেছে বিসিবি। এর মধ্যেই দল নিতে আগ্রহ প্রকাশ করেছে বেশ কিছু প্রতিষ্ঠান। ১২তম আসরে দল নিতে ফ্র্যাঞ্চাইজি ফি হিসেবে দিতে হবে ২ কোটি ও ব্যাংক গ্যারান্টি হিসেবে দিতে হবে ১০ কোটি টাকা। ঠিক হয়েছে বিপিএলের আগামী আসরের ড্রাফটের দিনক্ষণও।

Manual3 Ad Code

বিপিএলের ১২তম আসরের ড্রাফট আগামী ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বিসিবি। এবারের আসরের চ্যাম্পিয়ন দল পাবে ২ কোটি ৭৫ লাখ টাকা। রানার্সআপ দল পাবে ১ কোটি ৭৫ লাখ টাকা। এছাড়া টিকিট, টিভি রাইটস থেকে ডিজিটাল বিজ্ঞাপন থেকে আয়ের ৩০ শতাংশ অর্থ ভাগ করে দেয়া হবে অংশগ্রহণ করা ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে।
এবার ৫ দল নিয়ে বিপিএল করার কথা আগেই জানিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব। ইতোমধ্যে শতভাগ আগ্রহ দেখিয়েছে ঢাকা, রংপুর, রাজশাহী ফ্র্যাঞ্চাইজি। আলোচনা চলছে বরিশাল, খুলনা ও চট্টগ্রামের সঙ্গে। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি স্বত্ব দেয়া হবে ৫ বছরের জন্য।

চ্যাম্পিয়ন দল পাবে ২ কোটি ৭৫ লাখ টাকা, রানার্সআপ ১ কোটি ৭৫ লাখ টাকা। টিকিট বিক্রি, টিভি রাইটস ও ডিজিটাল বিজ্ঞাপন থেকে বিসিবির আয়ের ৩০ শতাংশ ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে ভাগ করে দেওয়া হবে। এছাড়া ম্যাচ ডেতে নিজ নিজ স্পনসরের বিজ্ঞাপন প্রদর্শনের সুযোগও পাবে প্রতিদ্বন্দ্বী দুই দল।

Manual4 Ad Code

এবারের বিপিএলে ‘ফিক্সিংয়ের বিষয়ে জিরো টলারেন্স নীতি’ গ্রহণ করেছে বিসিবি। আগের কেলেঙ্কারিতে জড়িত কোনো ক্রিকেটারকে দল নেওয়ার সুযোগ থাকবে না, যদিও তাদের নাম প্রকাশ করা হবে না। ফিক্সিং নজরদারিতে থাকবেন অ্যালেক্স মার্শাল, প্রয়োজনে আইসিসি থেকেও প্রতিনিধি আনা হতে পারে।

বর্তমানে বিসিবির সঙ্গে কাজ করা অ্যালেক্স মার্শালের নজর থাকবে এবং প্রয়োজনে আইসিসি থেকে আরো প্রতিনিধি আনা হবে। যদিও বিষয়গুলো চূড়ান্ত নয়। সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অস্ট্রেলিয়া থেকে ছুটি কাটিয়ে ফিরলে প্রথম বোর্ড সভায় অনুমোদন মিলবে এসব সিদ্ধান্তের।

Manual1 Ad Code

বিসিবির নবনির্বাচিত বোর্ডের প্রথম বড় চ্যালেঞ্জ এই বিপিএল। বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে আয়োজনের সব প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। ফ্র্যাঞ্চাইজি আগ্রহীদের জন্য বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে বিসিবি। সব মিলিয়ে, ফিক্সিংমুক্ত ও সুশৃঙ্খল বিপিএল আয়োজনেই এখন দৃঢ় প্রতিজ্ঞ বোর্ড।

Manual4 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual8 Ad Code