প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

নভেম্বরে ইউরোপে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল 

editor
প্রকাশিত অক্টোবর ১৮, ২০২৫, ১১:০৪ পূর্বাহ্ণ
নভেম্বরে ইউরোপে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল 

Manual3 Ad Code

আগামী নভেম্বর মাসে ইউরোপে দুটি প্রীতি ফুটবল ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আফ্রিকার দুই দেশ সেনেগাল ও তিউনিসিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

Manual3 Ad Code

আগামী ১৫ নভেম্বর লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে সেনেগালের বিপক্ষে এবং ১৯ নভেম্বরে ফ্রান্সের পিয়েরে-মাউরি স্টেডিয়ামে তিউনিসিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ দুটি খেলবে ব্রাজিল। নিজেদের ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

Manual7 Ad Code

মাঠে নামছে ব্রাজিল, শিষ্যদের বিশেষ বার্তা আনচেলত্তির

Manual2 Ad Code

সিবিএফ আরও জানায়, আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে আফ্রিকান দলের বিপক্ষে খেলোয়াড়দের মূল্যবান অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দিতে এই দুটি ম্যাচ খেলবে জাতীয় দল। দুই বছর আগে লিসবনে সেনেগালের বিপক্ষে সর্বশেষ প্রীতি ম্যাচ খেলেছিল ব্রাজিল। ঐ ম্যাচ ৪-২ গোলে হেরেছিল সেলেসাওরা।

ব্রাজিলকে হারিয়ে ইতিহাস গড়ল জাপান, ৯ বছরে সবচেয়ে দুর্দশায় সেলেসাওরা

Manual1 Ad Code

বিশ্বকাপ বাছাই পর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলের খেলা শেষে ইতোমধ্যে দুটি ম্যাচ খেলেছে ব্রাজিল। গত ১০ অক্টোবর উইন্ডোতে প্রীতি ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৫-০ গোলে জয় পায় তারা। তবে ১৪ অক্টোবর জাপানের মাঠে চ্যালেঞ্জ কাপে ৩-২ গোলে হেরে যায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual5 Ad Code