প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

ঐতিহাসিক রেল ভবনের সামনে টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন

editor
প্রকাশিত অক্টোবর ২৬, ২০২৫, ১২:১৪ অপরাহ্ণ
ঐতিহাসিক রেল ভবনের সামনে টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন

Manual1 Ad Code

স্পোর্টস ডেস্ক:
চট্টগ্রামের ঐতিহাসিক ও নান্দনিক সিআরবি (সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং) প্রাঙ্গণে উন্মোচিত হয়েছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের ট্রফি। রোববার (২৬ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম নগরের ঐতিহাসিক সিআরবি এলাকায় ব্রিটিশ আমলের স্থাপত্য পূর্বাঞ্চল রেলওয়ের সদর দপ্তরের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে দুই দলের অধিনায়ক লিটন দাস ও শাই হোপ ট্রফিটি উন্মোচন করেন।

Manual7 Ad Code

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সঙ্গে সমঝোতার অংশ হিসেবে দেশের ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলোতে সিরিজের ট্রফি উন্মোচনের ধারা শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর আগে ঢাকায় ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন করা হয়েছিল ঐতিহাসিক লালবাগ কেল্লায়। অতীতে সিলেটে চা বাগানেও এমন আয়োজন দেখা গেছে। তারই ধারাবাহিকতায় এবার চট্টগ্রামের শতবর্ষী সিআরবিকে বেছে নেওয়া হয়।

Manual8 Ad Code

ট্রফি উন্মোচন শেষে দুই অধিনায়ক ফটোসেশনে অংশ নেন। সিআরবির দৃষ্টিনন্দন পুরোনো একটি রেল ইঞ্জিনের সামনে ট্রফি হাতে ছবিও তোলেন লিটন ও হোপ।

সোমবার (২৭ অক্টোবর) থেকে চট্টগ্রামের ফ্লাইট লেফটেন্যান্ট বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৯ ও ৩১ অক্টোবর। প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

Manual8 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual4 Ad Code