বছরের শেষ ফিফা উইন্ডোতে ব্রাজিল স্কোয়াড ঘোষণা, নেই নেইমার
বছরের শেষ ফিফা উইন্ডোতে ব্রাজিল স্কোয়াড ঘোষণা, নেই নেইমার
editor
প্রকাশিত নভেম্বর ৪, ২০২৫, ০৫:২৪ পূর্বাহ্ণ
Manual2 Ad Code
স্পোর্টস ডেস্ক:
নভেম্বরে শেষ হচ্ছে চলতি বছরের ফিফা উইন্ডো। সেই সময় দুটি প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এজন্য সোমবার রাতে ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ কার্লো আনচেলত্তি। এবারও জায়গা হয়নি নেইমার জুনিয়রের। তবে সৌদি প্রো লিগে খেলা অভিজ্ঞ মিডফিল্ডার ফ্যাবিনিয়োকে তিন বছর পর আবারও ডেকেছেন ব্রাজিল কোচ।
Manual8 Ad Code
এই উইন্ডোতে ব্রাজিল মুখোমুখি হবে দুই আফ্রিকান প্রতিপক্ষের। ১৫ নভেম্বর লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে সেনেগাল এবং ১৮ নভেম্বর ফ্রান্সের লিল শহরে তিউনিসিয়ার বিপক্ষে খেলবে সেলেসাওরা। দুটি দেশই ২০২৬ বিশ্বকাপে আফ্রিকার বাছাই থেকে চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে। আসন্ন বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই আফ্রিকান দলের সঙ্গে খেলার সিদ্ধান্ত নিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
Manual1 Ad Code
গত মে মাসে রিয়াল মাদ্রিদ ছেড়ে জাতীয় দলের দায়িত্ব নেন আনচেলত্তি। এর পর থেকে এটি তার চতুর্থ দফার স্কোয়াড ঘোষণা। নেইমারের অনুপস্থিতি তাই বিশ্বকাপে তার সুযোগ আরও কমিয়ে দিচ্ছে। ব্রাজিলের পরবর্তী আন্তর্জাতিক সূচি আগামী মার্চে, যেখানে দুটি ইউরোপীয় দেশের বিপক্ষে ম্যাচ আয়োজনের পরিকল্পনা চলছে।