প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

নেইমারকে ৬ মাস সময় বেধে দিলেন আনচেলত্তি

editor
প্রকাশিত নভেম্বর ১৮, ২০২৫, ০৭:১৬ পূর্বাহ্ণ
নেইমারকে ৬ মাস সময় বেধে দিলেন আনচেলত্তি

Manual2 Ad Code
ডিজিটাল ডেস্ক :
ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি তারকা ফুটবলার নেইমারকে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেতে ছয় মাস সময় বেধে দিয়েছেন।

নেইমার কি বিশ্বকাপে খেলতে পারবেন—এই প্রশ্নের উত্তরে আনচেলত্তি স্পষ্ট করে দিয়েছেন, ‘যারা বিশ্বকাপে থাকতে পারে, সেই তালিকায় নেইমার আছে। নেইমার এখন সুস্থও। এখন তাকে মাঠে পারফরম্যান্স দেখিয়ে নিজেকে প্রমাণ করতে হবে।’

Manual7 Ad Code

তিউনিসিয়ার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন আনচেলত্তি। তিনি আরও বলেন, ‘ব্রাজিলিয়ান লিগ শেষ হলে তার কিছুদিন ছুটি থাকবে। এরপর আবার তাকে নিজের যোগ্যতা, মান ও ফিটনেসের প্রমাণ দিতে হবে।’ আনচেলত্তি যোগ করেন, ‘চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করার আগে আমাদের হাতে ছয় মাস সময় আছে।

Manual3 Ad Code

দলে পরিবর্তন আনা প্রয়োজন কি না, তা জানতে আমরা নেইমারসহ সবাইকে পর্যবেক্ষণ করব। আমরা চেষ্টা করছি যেন দলটি বিশ্বকাপের সময় সেরা অবস্থায় থাকে।’ আনচেলত্তির অধীনে বিশ্বকাপ সামনে রেখে ছান্দসিক ও ফলনির্ভর ফুটবল খেলে ব্রাজিল নিজেদের গুছিয়ে নেওয়ায়, এই দলে জায়গা পেতে নেইমারকে নিজের সেরাটা দিয়েই ফিরতে হবে।neymar

Manual7 Ad Code

নেইমার যদি শেষ পর্যন্ত দলে থাকেনও, তার শুরুর একাদশে থাকা কিন্তু নিশ্চিত নয়। ব্রাজিলের সংবাদমাধ্যম ইউওএলের প্রতিবেদক থিয়াগো আরান্তেস জানিয়েছেন, আনচেলত্তির কোচিং স্টাফের মধ্যে নেইমারকে ‘২০২৬ বিশ্বকাপে বদলি খেলোয়াড় হিসেবে’ নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে।

আরান্তেস বলেন, ‘এখন এমন একটি ধারণা এরই মধ্যে আছে যে নেইমারকে আসলেই দলে ডাকা হতে পারে, যাতে বিশেষ কোনো ম্যাচে বা মুহূর্তে সে দলের পার্থক্য তৈরি করতে পারে। কোচিং স্টাফরা মনে করেন এটা সম্ভব।’

তবে এই পরিকল্পনা বাস্তবায়ন করা সহজ নয়, যেখানে সবচেয়ে কঠিন কাজ হবে নেইমারকে রাজি করানো। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) মনে করে, আনচেলত্তির কূটনৈতিক দক্ষতায় এই সমস্যা সমাধান করা সম্ভব। carlo

Manual5 Ad Code

আরান্তেস বলেছেন, অফিশিয়াল ম্যাচে নেইমার কখনো ব্রাজিল জাতীয় দলে বদলি হিসেবে মাঠে নামেননি, শুধু পাঁচটি ম্যাচে বদলি হিসেবে নেমেছিলেন, যার সব কটিই ছিল প্রীতি ম্যাচ। এটি একটি কঠিন কাজ হলেও সিবিএফ বিশ্বাস রাখে, আনচেলত্তির ব্যবস্থাপনা, নেতৃত্ব ও বোঝানোর ক্ষমতা রয়েছে যে তিনি নেইমারকে শুরুর একাদশে না রেখেও দলে থাকার জন্য রাজি করানোর সম্মোহনী ক্ষমতা রাখেন। এখন এই ধারণা সত্যি হয় কি না, সেটাই দেখার অপেক্ষা।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual6 Ad Code