প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

শেষ টি-টোয়েন্টির দলে ফিরলেন শামীম

editor
প্রকাশিত নভেম্বর ৩০, ২০২৫, ০৯:২১ পূর্বাহ্ণ
শেষ টি-টোয়েন্টির দলে ফিরলেন শামীম

Manual6 Ad Code

স্পোর্টস ডেস্ক:
আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের স্কোয়াডে ছিলেন না শামীম হোসেন পাটোয়ারি। যা নিয়ে সরাসরি নির্বাচকদের সঙ্গে মতবিরোধ সামনে এনেছিলেন অধিনায়ক লিটন দাস। আইরিশদের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টির দলে ফিরেছেন শামীম।

রোববার (৩০ নভেম্বর) এক বিজ্ঞপ্তি দিয়ে শামীমকে দলে নেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগের স্কোয়াড থেকে কাউকে বাদ দেওয়া হয়নি। নতুন করে যুক্ত হয়েছেন শামীম।

Manual1 Ad Code

বাংলাদেশের জার্সিতে টি-টোয়েন্টিতে ৪৬ ম্যাচ খেলেছেন শামীম। সবশেষ পাঁচ ম্যাচে ৩৫ রান করেছেন তিনি। এই সময়ে দুটিতে মেরেছেন ডাক। অফফর্মের কারণেই প্রথম দুই ম্যাচের স্কোয়াড থেকে বাদ পড়েছিলেন এই অলরাউন্ডার। তবে কিছু না করেই আবার দলে ফিরলেন তিনি।

Manual1 Ad Code

বাংলাদেশ স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম ভূঁইয়া, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমানম তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম, সাইফুদ্দিন, শামীম হোসেন।

Manual5 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual8 Ad Code