গতবছর প্রায় একই সময়ে মাঠে গড়ায় পাকিস্তান সুপার (পিএসএল) লিগ ও ইন্ডিয়ান প্রিমিয়ার (আইপিএল) লিগ। সেবার কয়েকজন ক্রিকেটার পিএসএল ছেড়ে আইপিএলে চলে গিয়ে আলোচনার জন্ম দিয়েছিলেন। তবে এবার পিএসএল খেলতে আইপিএলের নিলাম থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ফাফ ডু প্লেসিস।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে নিজের সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই অধিনায়ক।
Manual8 Ad Code
সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ফাফ ডু প্লেসিস লিখেন, ‘আইপিএলে ১৪ মৌসুম খেলার পর আমি সিদ্ধান্ত নিয়েছি, এ বছর নিলামে আমার নাম না তোলার। এটা বড় একটি সিদ্ধান্ত, আর পিছনে তাকালে অনেক কৃতজ্ঞতা জাগে।’
সেই পোস্টে তিনি আরও লিখেন, ‘এই লিগ আমার যাত্রার বিশাল একটি অংশ। বিশ্বমানের সতীর্থদের সঙ্গে খেলতে পেরেছি, দুর্দান্ত সব ফ্র্যাঞ্চাইজির হয়ে প্রতিনিধিত্ব করেছি এবং এমন সব ভক্তদের সামনে খেলেছি, যাদের আবেগের মতো আর কিছু নেই। ভারত আমাকে দিয়েছে বন্ধুত্ব, শিক্ষা আর স্মৃতি—যা আমাকে একজন ক্রিকেটার এবং মানুষ হিসেবে গড়ে তুলেছে।’
১৪ বছরের আইপিএল ক্যারিয়ারে সবমিলিয়ে ১৫৪ ম্যাচে মাঠে নেমেছেন ফাফ। তবে এই টুর্নামেন্টে ফেরার সম্ভাবনা উড়িয়ে দেননি তিনি। দরজা খোলা রাখছেন ফিরে আসার, ‘চৌদ্দ বছর অনেক লম্বা সময়, এবং এই অধ্যায় আমার জীবনে যা এনেছে, তা নিয়ে আমি গর্বিত। ভারতের প্রতি আমার হৃদয়ে বিশেষ জায়গা আছে, এবং এটা কোনো বিদায় নয়—আপনারা আমাকে আবারও দেখবেন।’
Manual4 Ad Code
আইপিএলের সবশেষ আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে ৯ ম্যাচে ডু প্লেসিস রান করেছেন ২০২। নিয়মিত অধিনায়ক অক্ষর প্যাটেল চোটে থাকায় দু’টি ম্যাচে দলকে নেতৃত্বও দিয়েছেন তিনি। তবে নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিটট তাকে ছেড়ে দেয়।
Manual7 Ad Code
পিএসএলকে অগ্রাধিকার দিয়ে আইপিএলের নিলাম থেকে নাম সরিয়ে নিলেও এবারই প্রথম পিএসএলে যাচ্ছেন তিনি এমনটা নয়। ২০১৯ থেকে ২০২১ সালের মধ্যে পেশোয়ার জালমি ও কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে ছয়টি ম্যাচ খেলেছেন তিনি।