প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সিলেটের কানাইঘাট ও জকিগঞ্জ সীমান্তে জব্দ বিপুল পরিমাণ ভারতীয় পণ্য

editor
প্রকাশিত আগস্ট ২৭, ২০২৫, ১০:৩৩ পূর্বাহ্ণ
সিলেটের কানাইঘাট ও জকিগঞ্জ সীমান্তে জব্দ বিপুল পরিমাণ ভারতীয় পণ্য

Manual3 Ad Code

জকিগঞ্জ সংবাদদাতা:
সিলেটের কানাইঘাট ও জকিগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। বুধবার (২৭ আগস্ট) ভোরে কানাইঘাট উপজেলার সুরাইঘাট বাজার এলাকায় ১৯ বিজিবির একটি আভিযানিক টহল দল মালিকবিহীন অবস্থায় ২৫ কেজি ভারতীয় জিরা আটক করে। জব্দকৃত পণ্যের সিজারমূল্য ধরা হয়েছে ২৫ হাজার টাকা।

Manual7 Ad Code

এর আগে মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে জকিগঞ্জ উপজেলার মইয়াখালী সীমান্ত পয়েন্ট এলাকায় একই ব্যাটালিয়নের অপর একটি টহল দল অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৮০ কেজি ভারতীয় সুপারি আটক করে। এর সিজারমূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৪ হাজার টাকা।

Manual6 Ad Code

অভিযানে সর্বমোট ১ লাখ ৬৯ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত গোয়েন্দা তৎপরতার পাশাপাশি বিশেষ অভিযান চালানো হচ্ছে। সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual6 Ad Code