প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

জকিগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০১:২১ অপরাহ্ণ
জকিগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

Manual6 Ad Code

জকিগঞ্জ সংবাদদাতা:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জকিগঞ্জ উপজেলা শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক কামরুল ইসলাম চৌধুরীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে সিলেট জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন রাহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Manual5 Ad Code

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ আসনে বিএনপি–জমিয়ত জোটের প্রার্থীর বিরুদ্ধে কাজ করার সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী তার বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ সিদ্ধান্তে অনুমোদন দেন সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমেদ জুবের ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার।

Manual8 Ad Code

এ বিষয়ে বক্তব্য জানতে কামরুল ইসলাম চৌধুরীর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

Manual7 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual6 Ad Code