প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

জাতীয় আইনগত সহায়তা দিবসে জকিগঞ্জে র‍্যালি অনুষ্ঠিত

editor
প্রকাশিত এপ্রিল ২৮, ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ণ
জাতীয় আইনগত সহায়তা দিবসে জকিগঞ্জে র‍্যালি অনুষ্ঠিত

Manual2 Ad Code

জকিগঞ্জ প্রতিনিধি:
‘জাতীয় আইনগত সহায়তা দিবস’ উপলক্ষে সিলেটের জকিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার উদ্যোগে এবং জকিগঞ্জ চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটির ব্যবস্থাপনায় মঙ্গলবার (২৮ এপ্রিল) এ কর্মসূচি পালিত হয়।

দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সকালে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালীটি জকিগঞ্জ চৌকি আদালত প্রাঙ্গণ থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

জকিগঞ্জ চৌকি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটির চেয়ারম্যান ইবরাহীম সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মুমিন, জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, উপজেলা লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট কাওসার রশিদ বাহার এবং লিগ্যাল এইড আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক।

Manual6 Ad Code

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস, জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) সুজন মিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাস, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, জকিগঞ্জ গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক ফেরদৌস আলম, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক দেলোয়ার হোসেন, আইনজীবী অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন, অ্যাডভোকেট মঈন উদ্দিন, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ ও সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক, গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মুহিবুল হাসান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

Manual4 Ad Code

জকিগঞ্জ চৌকি আদালতের পেশকার মো. তাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের ইমাম মোহাম্মদ আলী এবং গীতা পাঠ করেন সঞ্জীত চক্রবর্তী পান্না।

বক্তারা বলেন, বিচার পাওয়া প্রতিটি মানুষের সাংবিধানিক অধিকার। কিন্তু আদালতের জটিলতা, সাক্ষীর অনুপস্থিতি, আর্থিক অসচ্ছলতা ও সচেতনতার অভাবে অনেকেই ন্যায়বিচার থেকে বঞ্চিত হন। এসব প্রতিবন্ধকতা দূর করে দরিদ্র ও অসহায় মানুষের জন্য বিচারপ্রাপ্তি সহজ করতে আইনগত সহায়তা প্রদান আইন, ২০০০ প্রণয়ন করা হয়, যা একটি জনবান্ধব উদ্যোগ।

উল্লেখ্য, দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে বা স্বল্প খরচে আইনগত সহায়তা নিশ্চিত করতে সরকার প্রতি বছর ২৮ এপ্রিল “জাতীয় আইনগত সহায়তা দিবস” হিসেবে পালন করে আসছে। জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার মাধ্যমে জেলা ও উপজেলা পর্যায়ে লিগ্যাল এইড অফিসগুলো থেকে বিনামূল্যে আইনগত পরামর্শ, মামলা পরিচালনা সহায়তা এবং বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) সেবা প্রদান করা হচ্ছে।

Manual7 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual4 Ad Code