জকিগঞ্জে প্রনয় বিশ্বাস সিলেট জেলার ‘এসিল্যান্ড অফ দ্য মান্থ’ নির্বাচিত
জকিগঞ্জে প্রনয় বিশ্বাস সিলেট জেলার ‘এসিল্যান্ড অফ দ্য মান্থ’ নির্বাচিত
editor
প্রকাশিত মে ১৭, ২০২৬, ১২:০৪ অপরাহ্ণ
Manual6 Ad Code
জকিগঞ্জ প্রতিনিধি :
সিলেট জেলার মে-২০২৬ মাসের শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) বা “এসি ল্যান্ড অফ দ্য মান্থ” হিসেবে মনোনীত হয়েছেন জকিগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রনয় বিশ্বাস।
Manual1 Ad Code
সিলেট জেলা রাজস্ব সভায় কর্মক্ষেত্রে চমত্কার পারফরম্যান্স এবং অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই অনন্য সম্মাননা প্রদান করা হয়।
Manual4 Ad Code
সিলেটের মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সারওয়ার আলম আনুষ্ঠানিকভাবে শ্রেষ্ঠত্বের এই সম্মাননা স্মারক ও প্রশংসাপত্র প্রনয় বিশ্বাসের হাতে তুলে দেন। এ সময় জেলা প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে জকিগঞ্জের এসিল্যান্ড প্রনয় বিশ্বাস জেলা পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
Manual7 Ad Code
উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা জানান, এই স্বীকৃতি তার কাজের সততা ও নিষ্ঠার প্রমাণ। এই সম্মাননা তাকে আগামীতে আরও নব উদ্যোমে ও জনকল্যাণে কাজ করার অনুপ্রেরণা জোগাবে। তারা প্রনয় বিশ্বাসের ভবিষ্যৎ কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য ও শুভকামনা ব্যক্ত করেন।