প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

জকিগঞ্জ বেপোরোয়া তারা, ধরলো পুলিশ

editor
প্রকাশিত জুন ২৩, ২০২৬, ০২:৩০ অপরাহ্ণ
জকিগঞ্জ বেপোরোয়া তারা, ধরলো পুলিশ

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক
সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে চোরাইকৃত ৫টি সিএনজি চালিত অটোরিকশাসহ চোর চক্রের সদস্য দুইজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২২ জুন) বিকেল পৌণে ৫টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

Manual5 Ad Code

গ্রেফতারকৃতরা হলেন, সিলেটের জকিগঞ্জ থানার সোনাসার এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে আব্দুস শহীদ (৩৪)। সে বর্তমানে সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানার মোমিনখলা এলাকার জাহেদুল ইসলামের বাড়ি (দারোগা বাড়ি) ভাড়াটিয়া। অপরজন মৌলভীবাজারের বড়লেখা থানার চাঁনগ্রাম এলাকার আলাউদ্দিনের ছেলে মো. আদিল হোসেন (৩৫)। সে মহানগরীর দক্ষিণ সুরমা থানার জাহাঙ্গীর মিয়ার বাসা (শিববাড়ি মাজারের পিছনে) ভাড়াটিয়া।

Manual5 Ad Code

পুলিশ জানায়, সোমবার (২২ জুন) বিকেল পৌণে ৫টার দিকে সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানাধীন সিলেট সিটি কর্পোরেশনের ২৫নং ওয়ার্ডের অর্ন্তগত মোমিনখলা এলাকার জাহেদুল ইসলামের দারোগা বাড়ির সামনে অভিযানে পরিচালনা করে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ। এই সময় পুরাতন সিএনজি চালিত অটোরিকশা গাড়ির ইঞ্জিন নম্বর অস্পষ্ট ও গাড়ির বডির বিভিন্ন অংশ ভাঙা ৩টি চোরাইকৃত সিএনজি চালিত অটোরিকশাসহ চোর চক্রের সদস্য দুইজনকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যমতে মহানগরীর পৃথক স্থানে অভিযান পরিচালনা করে আরও ২টি সিএনজি চালিত অটোরিকশা উদ্ধার করা হয়। সব মিলিয়ে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে মোট ৫টি চোরাইকৃত সিএনজি চালিত অটোরিকশা উদ্ধার করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন,‘উক্ত ঘটনার বিষয়ে দক্ষিণ সুরমা থানার মামলা নং-১৬,তারিখ-২৩/০৬/২০২৬খ্রি. ধারা-৩৭৯/৪১৩/৩৪ পেনাল কোড রুজু হয়। আসামি‘দের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’

Manual6 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual6 Ad Code