প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

জকিগঞ্জে যে কারবার করতেন বাবু ও কামরুল

editor
প্রকাশিত জুন ২৯, ২০২৬, ১২:৪৫ অপরাহ্ণ
জকিগঞ্জে যে কারবার করতেন বাবু ও কামরুল

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবা বড়িসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৯ জুন) সকাল পৌনে ১০টার দিকে তাদের অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

Manual2 Ad Code

গ্রেফতারকৃতরা হলেন- সিলেটের কানাইঘাট থানার ৩নং দিঘীরপার ইউনিয়নের কুওরের মাটি এলাকার মিছবাহ উদ্দিনের ছেলে রেদুয়ানুজ্জামান উরফে বাবু (২৪) ও রাজপুর এলাকার আব্দুল মালেকের ছেলে মো. কামরুল ইসলাম (৩৬)।

পুলিশ জানায়, সোমবার (২৯ জুন) সকাল পৌনে ১০টার দিকে সিলেট জেলার জকিগঞ্জ থানা পুলিশের একটি আভিযানিক দল জকিগঞ্জ থানাধীন ৯নং মানিকপুর ইউনিয়নের অর্ন্তগত খাসেরা সাকিনস্থ আব্দুল কাদিরের বাড়ীর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের তল্লাশী করে ৪০০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে জকিগঞ্জ থানার মামলা নং-১৪, তারিখ- ২৯ জুন, ২০২৬; ধারা- ৩৬(১) সারণির ১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়েছে।

Manual6 Ad Code

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ‘ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে জকিগঞ্জ থানার মামলা নং-১৪, তারিখ- ২৯ জুন, ২০২৬; ধারা- ৩৬(১) সারণির ১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে যথাযথভাবে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’

Manual7 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual5 Ad Code