প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

মাথিউরা ইউনিয়ন ছাত্রদলের ঈদ পুনর্মিলনী

editor
প্রকাশিত এপ্রিল ৫, ২০২৫, ০৯:৫৬ পূর্বাহ্ণ
মাথিউরা ইউনিয়ন ছাত্রদলের ঈদ পুনর্মিলনী

Manual3 Ad Code

 

সংবাদ বিজ্ঞপ্তি:

বিয়ানীবাজারে মাথিউরা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় মাথিউরা ইউনিয়ন পরিষদ হলরুমে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ময়নুল রশীদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রেদওয়ান হোসেন।

Manual1 Ad Code

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল ইসলাম, সিলেট জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হৃদওয়ান আহমদ, আক্তার হোসেন লিমন, উপজেলা সেচ্ছাসেবক দলের মাহতাব উদ্দিন রুবেল, বিয়ানীবাজার পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জাবেদ হোসেন, উপজেলা যুবদল নেতা অলিউর রহমান তারেক,উপজেলা ছাত্রদল নেতা আজহার উদ্দিন রাজিন, জাহিদুল ইসলাম মুন্না, বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব শহিদুল ইসলাম, সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রাহিম হোসেন, মাথিউরা ইউনিয়ন ছাত্রদলের আব্দুল্লাহ হানিফ, মারজান আহমদ,ইমন আহমদ,সাজ্জাদুর রহমান,নাইম আহমদ,আবু আহসান,মাহমুদ রশিদ,শিপলু,আলমাছ,আতিকুর,ইকরাম,ইমতিয়াজ, রায়হান,মিশফাকসহ নেতৃবৃন্দ।

Manual2 Ad Code

উৎসবমুখর পরিবেশে নান্দনিক এ আয়োজনের সঞ্চালনা করেন মাথিউরা ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আবু ফাহিম ইমন। দীর্ঘদিন পরে প্রকাশ্যে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে একে অপরের সাথে মিলিত হতে পেরে নেতাকর্মীরা আনন্দ -উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে।

Manual1 Ad Code

এসময় উপস্থিত নেতারা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য সব ছাত্রদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

Manual4 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual3 Ad Code