প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেটের কানাইঘাট সীমান্তে নারী-শিশুসহ ১৬ জনকে আটক

editor
প্রকাশিত মে ১৪, ২০২৫, ০৯:৫১ পূর্বাহ্ণ
সিলেটের কানাইঘাট সীমান্তে নারী-শিশুসহ ১৬ জনকে আটক

Manual3 Ad Code

কানাইঘাট সংবাদদাতা:
সিলেটের কানাইঘাট সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় নারী ও শিশুসহ ১৬ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার সকাল ৮টার দিকে কানাইঘাটের আটগ্রাম সীমান্তে তাদেরকে আটক করে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)। আটক সবাই বাংলাদেশের নাগরিক বলে প্রাথমিকভাবে জানা গেছে। আটকদের মধ্যে ৮ জন পুরুষ, ৬ জন নারী ও ২ জন শিশু রয়েছে।

Manual7 Ad Code

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়। পরে আটগ্রাম সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের সময় তাদেরকে আটক করা হয়। দীর্ঘদিন ধরে তারা ভারতের অভ্যন্তরে অবৈধভাবে বসবাস করে আসছিলেন। আটকদের জিজ্ঞাসাবাদ চলছে। তাদের বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। প্রাথমিক তদন্ত শেষে তাদের পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

Manual8 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual5 Ad Code