প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও পরিবেশনের দায়ে দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা

editor
প্রকাশিত নভেম্বর ৮, ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ণ
মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও পরিবেশনের দায়ে দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা

Manual6 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :
জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং খাদ্যদ্রব্য উৎপাদন ও পরিবেশনে স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখার লক্ষ্যে মৌলভীবাজার শহরে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন ও সংরক্ষণের দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

Manual6 Ad Code

রোববার (৮ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহফুজুল হক অমি-এর নেতৃত্বে শহরের শমসেরনগর রোড এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে আনন্দ ফুড নামক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা এবং মেঘবাড়ি রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সর্বমোট দুটি মামলায় ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

Manual7 Ad Code

অভিযানকালে প্রতিষ্ঠান দুটিতে খাদ্যদ্রব্য উৎপাদন ও প্রস্তুতের ক্ষেত্রে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশ, স্যাঁতসেঁতে স্থান এবং স্বাস্থ্যসম্মত পরিবেশের ঘাটতি পরিলক্ষিত হয়।

Manual5 Ad Code

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহফুজুল হক অমি বলেন,
জেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের খাদ্যদ্রব্য উৎপাদন, প্রস্তুত, সংরক্ষণ ও পরিবেশনের ক্ষেত্রে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং ভোক্তাদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করার বিষয়ে সচেতন করা হয়। পাশাপাশি, জনস্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তা অধিকার সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual5 Ad Code