প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বড়লেখায় সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার ৪

editor
প্রকাশিত জুলাই ২৯, ২০২৫, ০৫:৪৬ পূর্বাহ্ণ
বড়লেখায় সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার ৪

Manual6 Ad Code

বড়লেখা সংবাদদাতা:
মৌলভীবাজারের বড়লেখায় সেনাবাহিনী অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে গাঁজা ও মাদকসেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

Manual2 Ad Code

সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় বড়লেখা পৌরশহরের স্টেশন বাজার এলাকায় ক্যাপ্টেন শোহরাফ হোসাইনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের বড়লেখা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

Manual8 Ad Code

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার ছোটলেখা গ্রামের মো. মাসুদ উদ্দিনের ছেলে নাহিদ আহমেদ (১৮), একই এলাকার মৃত রফিক উদ্দিনের ছেলে ইমরান আহমেদ (২২), ও মো. মানিক মিয়ার ছেলে রানা আহমেদ (২৪) এবং বারইগ্রামের মৃত কাশেম আলীর ছেলে মকদুল হোসেন (৪৫)।

বড়লেখা থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সোমবার রাতে জানান, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Manual6 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual5 Ad Code