প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বড়লেখায় পুলিশের জালে ১১ জন

editor
প্রকাশিত সেপ্টেম্বর ১১, ২০২৫, ১১:৩৯ পূর্বাহ্ণ
বড়লেখায় পুলিশের জালে ১১ জন

Manual8 Ad Code

বড়লেখা সংবাদদাতা:
মৌলভীবাজারের বড়লেখায় বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত ১১ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, উপজেলার গোপালপুর গ্রামের কাউছার আহমদ, সৎপুর গ্রামের রুবেল আহমদ, সমনবাগ চা-বাগান এলাকার সুশীল ভুমিজ, কাশেমনগর গ্রামের মোছা. জানু বেগম, বিওসি কেছরিগুল গ্রামের হাওয়ারুন নেছা, একই এলাকার জাহানারা বেগম, বাঘাটিলা গ্রামের পিয়ারা বেগম, ভুগা (চাঁনপুর) গ্রামের রুমন আহমদ ওরফে রুফিয়ানা, বড়লেখা এলাকার রুবেল আহমদ, বড়াইল (করলা) এলাকার কামিল আহমদ ও উত্তর মুছেগুল গ্রামের মো. ফখর উদ্দিন।

Manual7 Ad Code

বড়লেখা থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত ১১ আসামিকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বৃহস্পতিবার বিকেলে বলেন, সব আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Manual1 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual6 Ad Code