স্পোর্টস ডেস্ক:
প্রীতি ম্যাচ খেলতে নেপালে গিয়ে সরকারবিরোধী আন্দোলন আর সহিংসতার মধ্যে কাঠমান্ডুতে আটকা পড়া বাংলাদেশ জাতীয় ফুটবল দল অবশেষে দেশে ফিরছে।
Manual6 Ad Code
নেপাল থেকে বাংলাদেশ সময় বেলা ২টা ৫৫ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ একটি ফ্লাইটে যাত্রা শুরু করেন হাভিয়ের কাবরেরা, জামাল ভূঁইয়ারা।
Manual5 Ad Code
অবশেষে তিন দিন ‘হোটেলবন্দী’ থাকার পর বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে কাঠমান্ডু থেকে ঢাকায় নিয়ে আসা হয়েছে ফুটবল দলকে। জানা গেছে, বাংলাদেশ-নেপাল ম্যাচ কাভার করতে যাওয়া সাংবাদিকেরাও একই ফ্লাইটে দেশে ফিরেছেন।
বিকেল ৪টা ৪৩ মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর ফেসবুক পেজে বাংলাদেশ ফুটবল দলের অবতরণের ভিডিও পোস্ট করা হয়।
Manual2 Ad Code
এতে বলা হয়, ‘বাংলাদেশ বিমান বাহিনীর সি-১৩০বি বিমান এর বিশেষ ফ্লাইটের মাধ্যমে নেপালে অবস্থানরত বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে’।
Manual2 Ad Code
সেখানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দলের সভাপতি তাবিথ আওয়ালসহ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।