প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সাকিবকে ছাড়িয়ে চূড়ায় ওঠার অপেক্ষায় লিটন, প্রয়োজন যত রান

editor
প্রকাশিত সেপ্টেম্বর ১৩, ২০২৫, ১১:২২ পূর্বাহ্ণ
সাকিবকে ছাড়িয়ে চূড়ায় ওঠার অপেক্ষায় লিটন, প্রয়োজন যত রান

Manual3 Ad Code

 

স্পোর্টস ডেস্ক:

Manual1 Ad Code

মাঝে কিছুদিন রানখরা গেলেও ব্যাট হাতে পুনরায় ছন্দে ফিরেছেন লিটন দাস। নেদারল্যান্ডস সিরিজে দুটি ফিফটির পর এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে ম্যাচেও দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তিনি। তার সামনে এবার নতুন এক রেকর্ড গড়ার সুযোগ। টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করার পথে রয়েছেন লিটন।

 

Manual8 Ad Code

আজ (১৩ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে খেলতে নামবে বাংলাদেশ। এই ম্যাচে মাত্র ৪ রান করলেই দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টি ফরম্যাটে আড়াই হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন লিটন। আর ৫৬ রান করলে সাকিব আল হাসানকে পেছনে ফেলে বাংলাদেশের জার্সিতে সর্বোচ্চ রানের মালিক হয়ে যাবেন তিনি।

দেশের জার্সিতে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান করা সাকিব আল হাসান ২ হাজার ৫৫১ রান করেছেন। লিটনের রান বর্তমানে ২ হাজার ৪৯৬। আজ সাকিবকে পেছনে ফেলতে পারলে টাইগার অলরাউন্ডারের চেয়ে অন্তত ১৭ ম্যাচ কম খেলেই রেকর্ডটি নিজের করে নেবেন তিনি।

Manual6 Ad Code

চলতি বছর শর্টার ফরম্যাটে বাংলাদেশের জার্সিতে সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন লিটন। দেশের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ড এরই মধ্যে নিজের দখলে নিয়েছেন তিনি। তার অধিনায়কত্বেও ফলাফলের দিক থেকে ভালো অবস্থায় রয়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে ২০ ম্যাচে দলকে তিনি ১১ জয় এনে দিয়েছেন।

Manual1 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual2 Ad Code