প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বিয়ানীবাজার সরকারি কলেজে ছাত্রশিবিরের নবীনবরণ সম্পন্ন

editor
প্রকাশিত সেপ্টেম্বর ১৭, ২০২৫, ০১:২৫ অপরাহ্ণ
বিয়ানীবাজার সরকারি কলেজে ছাত্রশিবিরের নবীনবরণ সম্পন্ন

Manual5 Ad Code

 

Manual6 Ad Code

সংবাদ বিজ্ঞপ্তি:

Manual7 Ad Code

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বিয়ানীবাজার সরকারি কলেজ শাখার উদ্যোগে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম ও নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার দুপুরে কলেজ অডিটোরিমায়ে এ অনুষ্টান অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

বিয়ানীবাজার সরকারি কলেজ শাখা ছাত্র শিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় ছাত্র আন্দোলন সম্পাদক আরিফ হোসাইন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পূর্ব শাখা শিবিরের সভাপতি আবু আইয়ূব মন্জু।

কলেজ শাখার সেক্রেটারি তোফায়েল হাসান তোহার পরিচালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন ছাত্রশিবির সিলেট জেলা পশ্চিমের সাবেক সভাপতি ফরিদ আল মামুন, জেলা পূর্বের সাবেক সভাপতি রুকন উদ্দিন, ছাত্রশিবির জেলা পূর্বের প্রশিক্ষণ সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ ও উপজেলা দক্ষিণ শাখার সভাপতি ফাতেহুল ইসলাম এবং উপজেলা পশ্চিম শাখার সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার পৌর জামায়াতের আমির মাও. জমির হোসাইন, ছাত্রশিবির সিলেট জেলা পূর্বের সাবেক সাহিত্য সম্পাদক শফি আহমদ মুন্না, কলেজ শাখার সাবেক সভাপতি রেদওয়ানুল করিম রামিম ও তানভীর এলাহী মজুমদার, উপজেলা দক্ষিণ শাখার সাবেক সভাপতি আমিনুল ইসলাম, উত্তর শাখার সেক্রেটারি হামিদুল্লাহ আল সাইদ সহ আরো অনেকে।

বক্তারা বলেন, নবীন শিক্ষার্থীদের নৈতিক ও দক্ষতা ভিত্তিক শিক্ষা অর্জনের মাধ্যমে আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। পাশাপাশি ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে পরিকল্পিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। তারা আরোও বলেন, জুলাই বিপ্লবের মূল শক্তি ছিল বাংলার তরুণরা। তরুণরা ঐক্যবদ্ধভাবে জাতির ওপর চেপে বসা ফ্যাসিবাদকে দেশ থেকে বিতাড়িত করেছে। আগামী দিনেও তারুণ্যের ঐক্যবদ্ধ শক্তি ও প্রচেষ্টা যেকোনো ধরণের অন্যায় অবিচার রুখে দিয়ে এদেশকে নিয়ে যেতে পারে উন্নতির স্বর্ণশিখরে।

Manual8 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual2 Ad Code